শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বায়তুল মোকাররমে আওয়ামী লীগ-জামাত পাল্টাপাল্টি ধাওয়া

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, রাত ২:৪৪
বায়তুল মোকাররমে আওয়ামী লীগ-জামাত পাল্টাপাল্টি ধাওয়া
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জোহরের নামাজের পর দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও জামাতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ সেখান থেকে জামায়াত সন্দেহে কয়েকজনকে আটক করে।
পাল্টাপাল্টি ধাওয়া ও আটকের ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম।
তিনি বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের ভেতর শোক দিবসের দোয়া ও জামাতের কার্যক্রম চলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে ভেতর থেকে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ভেতরে কয়েকজন আহত হয়েছেন আমরা শুনেছি। তবে বড় কোনো হতাহত হয়েছে, এমন কোনো অভিযোগ আমাদের কাছে নেই। মসজিদের ভেতরে এখন তেমন কারও উপস্থিতি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
নামাজে অংশগ্রহণ করেছেন এমন কয়েকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নামাজ শেষে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়ার ঘোষণা দেন মসজিদের ইমাম। তখন জামায়াতের নেতা-কর্মীরা এই ঘোষণার প্রতিবাদ করে। তারা দাবি তোলেন, মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্ত জামাত নেতা সাঈদীর আত্মার শান্তি কামনা করেও দোয়া করতে হবে। এখান থেকেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সূত্রপাত হয়।
মসজিদে নামাজে অংশ নেওয়া রাফিন হোসেন নামে এক মুসল্লি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে দোয়ার ঘোষণা আসার পরই জামায়াতের নেতা-কর্মীরা সাঈদীকে নিয়েও দোয়া পড়ার দাবি তোলে। এর পরই থেকেই পরিবেশ উত্তপ্ত হতে থাকে। এটা গড়ায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায়। তখন ভেতর থেকে বাইরে থাকা পুলিশের দিকে ইট-পাটকেল মারতে থাকেন তারা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি হায়াতুল বলেন, আসলে এখানে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন ছিল। একই সঙ্গে জামায়াতের নেতা-কর্মীরা তাদের আলাদা কর্মসূচি পালনের জন্য এসেছিলেন গোপনে। সে কারণে হয়তো এই পাল্টাপাল্টি ধাওয়া হতে পারে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কয়েকজনকে আটক করেছি। এখনই সংখ্যাটা বলতে চাচ্ছি না। অনেকে জামায়াতের সঙ্গে যুক্ত নাকি সাধারণ মুসল্লি সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জামায়াত সম্পৃক্ততা না পেলে ছেড়ে দেওয়া হবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা দোয়া ও মিলাদ পড়তে গিয়েছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দোসররা মসজিদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে গিয়েছিলেন। তাঁরা মসজিদের পরিবেশ নষ্ট করতে চেয়েছিল। আমাদের প্রতিরোধের মুখে তারা চলে গেছেন।’
গতকাল যোহরের নামাযের আগে থেকেই বায়তুল মোকাররম মসজিদ এলাকা থমথমে অবস্থায় ছিল। নামায শেষে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। বেলা ২টার পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে দেখা যায়, কয়েক দফায় পুলিশ মসজিদের ভেতর ঢোকার চেষ্টা করে জামায়াতের নেতা-কর্মীদের আটকের জন্য। মাঝেমধ্যে দু-একজন বের হলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৪ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৪ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৪ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৫ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৫ ঘণ্টা আগে