বাস চালকদের দিতে হয় ‘জিপি চাঁদা’, সিন্ডিকেটের কারণে ফিরছে না সড়কে শৃঙ্খলা
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভিক্টোরিয়া পার্ক মোড়ে ভর দুপুরে জিলাপির প্যাচের মতো বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ ও লাইনম্যান থাকলেও গাড়ি চলছে না। কচ্ছপ গতিতে বাস চালানো কিংবা অন্যের পথ রোধ করে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাসগুলোকে।
চালক ও হেলপারদের দাবি, অন্যের পথ রোধ করে সড়কে দাঁড়িয়ে থাকতে চান না তারা। কিন্তু অতিরিক্ত গাড়ি, দিনচুক্তির ভাড়া ও গেট পাস (জিপি) নামক চাঁদার অর্থ তুলতে রাস্তায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়।
একজন চালক জানান, আমরা অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা করতে চাই না। সড়কে অনেক গাড়ি বেড়ে গেছে। আসা-যাওয়া দুই ট্রিপে ১২ হাজার ৩০০ টাকা খরচ হয়। এরপর ড্রাইভার ও স্টাফদের বেতন রয়েছে।
এদিকে, ঢাকায় মোট নিবন্ধিত রুট সংখ্যা ১২৮টি। এর একটিতে চলে ভিক্টর পরিবহন। তাদের ১২৯টি গাড়ির নিবন্ধন থাকলেও সড়কে প্রায় আড়াইশোটি গাড়ি চলে।
অন্যদিকে, প্রতিদিন ভিক্টোরিয়া পার্ক মোড় কিংবা পল্টনে ৫৫০ টাকা জিপি নামক চাঁদা হিসেবে জমা দিতে হয়। এ অর্থ না দিয়ে গাড়ি চালাতে পাড়েন না চালকরা। বহু বছর ধরেই এই রীতি চলছে। এখন কেবল সাইনবোর্ড বদলেছে। দুপুরের পর থেকেই বাস থেকে তোলা চাঁদার হিসাব শুরু হয়। পরে তা মালিক সমিতির কাছে চলে যায়।
সাধারণ অঙ্কে প্রতিদিন এক রুটেই এক লাখ ৩৭ হাজার টাকা চাঁদা আদায় হয়। যা বছরে দাঁড়ায় প্রায় পাঁচ কোটি। রাজধানীতে চলা মোট ৭ হাজার গাড়ির হিসেব করলে মোট অঙ্ক দাঁড়ায় প্রায় দেড়শো কোটি টাকা।
বাস চালকরা জানান, গেট পাস (জিপি) দিলে সড়কে সুবিধা পাওয়া যায়। সার্জেন্ট বাস আটকালে তারা সহযোগিতা করে। পাশাপাশি দুর্ঘটনার ঘটলেও তারা মীমাংসা করে দেয়। আরেকজন চালক বলেন, সার্জেন্টরা টাকা নেয়ার কারণে সুবিধা পাওয়া যায়। অন্যথায় বড় অঙ্কের মামলা দেয়া হয়।
এই টাকার গন্তব্য অনেক দূর পর্যন্ত বলে জানান কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহণ সংশ্লিষ্ট একজন বলেন, সার্জেন্টদের ৫০০ টাকা, ট্রাফিক ইন্সট্রাক্টরদের এক হাজার ও এডিসিদের তিন হাজার ও ডিসিদের ৪০০০ টাকা করে দিতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)