বাণিজ্য ঘাটতি কমেছে ৬২.৬৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক:
ডলার সংকটের কারণে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। আমদানি নিয়ন্ত্রণের কারণে দেশের বৈদেশিক লেনদেনের ঘাটতি ধীরে ধীরে কমে আসছে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪৫৯ কোটি ডলারে, যা আগের অর্থবছরের এই সময়ের তুলনায় ৬২.৬৭ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাণিজ্য ঘাটতি ছিল এক হাজার ২৩১ কোটি ডলার।
অর্থাৎ বছরের ব্যবধানে ৭৭২ কোটি ডলারের বাণিজ্যে ঘাটতি কমেছে। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৪৭৬ কোটি ডলার। নভেম্বরের চেয়েও ঘাটতি ১৭ কোটি ডলার কমেছে। গত সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের হালনাগাদ তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ দুই হাজার ৫৯৮ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে।
তার বিপরীতে আমদানি করেছে তিন হাজার ৫৮ কোটি ডলারের পণ্য ও সেবা। সব মিলিয়ে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে, যার পরিমাণ ৫০ হাজার ৪৯০ কোটি টাকা।
জানা যায়, ২০২২ সালে দেশে ডলার সংকট প্রকট হয়। এরপরে বাংলাদেশ ব্যাংক আমদানিতে কড়াকড়ি আরোপ করে।
এতে ধারাবাহিকভাবে এলসি খোলার হার কমে যায়। এসব উদ্যোগের ফলে এখন সংকট মোকাবেলা সহজ হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাণিজ্যে ঘাটতি পুরোপুরি কমে আসবে বলে মনে করেন নীতিনির্ধারকরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের আলোচ্য এই সময়ে চলতি হিসাবে কোনো ঘাটতি তৈরি হয়নি। উল্টো এই সূচক ইতিবাচক ধারায় থাকায় ১৯২ কোটি টাকা উদ্বৃত্ত আছে।
আগের অর্থবছরের একই সময়ে চলতি হিসাব ঘাটতিতে ছিল। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৪৯২ কোটি ডলার। চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সেই হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো।
আর্থিক হিসাবের ঘাটতিও কমল:
গত ডিসেম্বর শেষে বাংলাদেশের আর্থিক হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৫৩৯ কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম ছয় মাস শেষে উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৪০ লাখ ডলার। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অনেক পিছিয়ে থাকলেও ঘাটতি কমতে শুরু করেছে। নভেম্বরে যেখানে ঘাটতি ছিল ৫৪৭ কোটি ডলার। ডিসেম্বরে আর্থিক হিসাবে ঘাটতি আট কোটি ডলার কমেছে।
এই সময়ে সার্বিক ভারসাম্যে (ওভারঅল ব্যালেন্স) ঘাটতিও কিছুটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-ডিসেম্বরে এ হিসাবে ঘাটতি দেখা গেছে ৩৬৭ কোটি ডলার। ২০২২ সালের ডিসেম্বর শেষে ঘাটতি ছিল ৬৪৫ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে সার্বিক ভারসাম্যের ঘাটতি কমেছে ২৭৮ কোটি ডলার বা ৪৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২.৯১ শতাংশ বা ৩০ কোটি ৫০ লাখ ডলার। গত জুলাই-ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৭৯ কোটি ডলার আর আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৪৯ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে বৈদেশিক ঋণ পরিশোধ হয়েছে ৯৫ কোটি ১০ লাখ ডলার, আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৯ কোটি ২০ লাখ ডলার। এবার বৈদেশিক দায় পরিশোধ বেড়েছে ২০ শতাংশ বেশি বা ১৫ কোটি ৯০ লাখ ডলার।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।