বাজেটে আইএমএফ’র শর্তের প্রতিফলন দেখা গেছে -সিপিডি
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কমবেশি প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল জুমুয়াবার আয়োজিত বাজেট বিষয়ক মিডিয়া ব্রিফিংয়ে সংগঠনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সংস্কার সম্পৃক্ত বিভিন্ন সূচকে আমরা আইএমএফে’র বিভিন্ন শর্তের প্রতিফলন কমবেশি দেখতে পাই, যদিও এটি পর্যাপ্ত নয়। সরকার ধীরে ধীরে সে পথে হাঁটছে। নির্বাচনকে সামনে রেখে সব সংস্কারে হাত দেওয়া হয়নি। সম্ভবত নির্বাচনের পরে কৃষি ও জ্বালানি খাতে মূল্য সমন্বয় করবে।
তিনি বলেন, বাজেট ডকুমেন্টে তিনটি যায়গায় আইএমএফ শব্দটি বলা হয়েছে। সেগুলো কিন্তু সরাসরি আইএমএফ’র সংস্কার নিয়ে নয়। বরং কোথায় আইএমএফ বাংলাদেশের প্রশংসং করেছে, আইএমএফ’র কোন উদ্বৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের উপর- সেগুলো বলা হয়েছে। সংস্কার সম্পৃক্ত বিভিন্ন সূচকে আমরা আইএমএফ’র বিভিন্ন শর্তের প্রতিফলন কম বেশি দেখতে পাই, যদিও এটি পর্যাপ্ত না। এখনও সরকার আইএমএফ’র সংস্কার বা সামগ্রিক সংস্কারের জন্য যে প্রস্তুতি- মানসিক প্রস্তুতি পুরে নিয়ে সারতে পারেনি। এখনও সরকার হাঁটি হাঁটি পা পা করে সংস্কারের দিকে এগুচ্ছে। কিন্তু এর বাস্তবতা অনুধাবন করছে। তবে যে সংস্কারগুলো পুরোপুরি করা দরকার এখনও সেদিকে ঢুকেনি। সম্ভবত নির্বাচন সামনে আছে বলেই এ জায়গাগুলোতে হাত দেয়নি, ফলে ভর্তুকি এখনও একই জায়গায় রাখার চেষ্টা করা হয়েছে। কৃষি ও জ্বালানিতে খাতে মূল্য সমন্বয় সম্ভবত আমরা নির্বাচনের পরে দেখতে পাবো। নির্বাচনের পরে হয়তো সরকার জোরালোভাবেই সংস্কার কার্যক্রমে হাত দেবে।’
এবারের বাজেট নির্বাচনী কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সরকারের হাতে এবার খুব বেশি বড় রাজস্ব নেই। সরকার ঘাটতির অর্থ দিতে পারেনি। যে কাজটি সরকার করেছে, যে সুবিধাগুলো আইএমএফে’র শর্ত অনুযায়ী কমিয়ে আনার অঙ্গীকার করেছে সেই সুবিধাগুলোতে সরকার হাত দেয়নি, বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠীর কথা মাথায় রেখে। তার ভেতরে রয়েছে কর কাঠামোতে হাত না দেওয়া, তার ভেতরে রয়েছে ব্যক্তিশ্রেণীর যে ইনকাম ট্যাক্স তাতে হাত না দেওয়া, তার ভেতরে রয়েছে রফতানি প্রণোদনার জন্য যে টাকাটি সেখানে হাত না দেওয়া। নতুনবা কিন্তু এই বছর থেকেই এগুলোতে হাত দেওয়ার কথা ছিলো। সম্ভবত সরকার নির্বাচনের পরে এই সংস্কারগুলোতে হাত দেবেন, যদি আইএমএফ’র সঙ্গে অ ব্যাহতভাবে এই সংস্কারগুলো অব্যাহত রাখে।’
এদিকে, বাজেটে বিভিন্ন অর্থনৈতিক সূচকের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাকে উচ্চবিলাসী ও বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেছে সিপিডি। নূন্যতম ২ হাজার টাকা কর করার বিষয়টিকে ‘অন্যায্য, বৈষম্যমূলক ও সাংঘর্ষিকও’ বলেছে বেসরকারি এই গবেষণা সংস্থা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।