বাজারের বেশিরভাগ স্বর্ণই অবৈধ পথে আসছে
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দেশে যেসব স্বর্ণ রয়েছে এবং প্রতিনিয়ত যা ঢুকছে তার বেশিরভাগ স্বর্ণই অবৈধ পথে আসছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান। এমনকি এই অবৈধ আমদানি প্রক্রিয়ায় এনবিআরের কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুলক হক খানের নেতৃত্বে এ খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এরপর এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ ব্যবসা খাত দীর্ঘদিন ধরে চোরাচালান, দুর্বল কমপ্লায়েন্স ও নীতিগত ঘাটতিতে জর্জরিত। এ স্বর্ণ ও গহনা খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রাজস্ব বোর্ড।
ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, যারা সত্যিকার অর্থে স্বর্ণ আমদানি করতে চান, তাদের সেই সুযোগ দেওয়া উচিত। বৈধপথে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করলে সেক্ষেত্রে এনবিআর সহায়তা করবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসার প্রকৃত লেনদেন সঠিকভাবে নথিভুক্ত করা হলে ভবিষ্যতে টার্নওভার ট্যাক্সের প্রয়োজন হবে না। বরং প্রকৃত মুনাফার ভিত্তিতে কর আদায়ের পরিকল্পনা রয়েছে সরকারের।
আবদুর রহমান বলেন, স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অনেকের জীবনহানি ঘটে, যা ব্যবসার জন্য কোনো ভালো দিক নয়। এ জন্য পার্শ্ববর্তী দেশগুলোর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি, যা ব্যবসায়ীদের জীবনের ঝুঁকি কমাবে এবং এ খাতের উন্নয়ন করবে।
এনবিআর চেয়্যারম্যানের অবৈধ স্বর্ণ আসার অভিযোগকে স্বর্ণ ব্যবসায়ীরাও স্বীকার করেছেন, দেশে অবৈধ পথে স্বর্ণ আসছে। তবে এই অপবাদ ও জটিলতা থেকে মুক্তি চান তারা।
স্বর্ণ ব্যবসায়ীরা বলেন, আমদানির পথ সহজ করলে অবৈধ বাণিজ্য কমে যাবে এবং স্বচ্ছতা আসবে। তাই চোরাকারবারি নয়, ভ্যাট-ট্যাক্সের আওতায় এসে বৈধভাবে ব্যবসা করতে চান তারা। সেজন্য আমদানি সহজ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাজুস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












