বাংলাদেশে ৮০ টাকা কেজি, ভারতে ১০ রুপি!
বাংলাদেশের বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম যখন ৮০ টাকা তখন প্রতিবেশী ভারতের কলকাতায় পাওয়া যাচ্ছে ১৫ থেকে ২০ রুপিতে। আর ফুটপাতে পেঁয়াজের দাম মাত্র ১০ রুপি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কলকাতার সিআইটি রোডের বাজারের সরেজমিন চিত্র বাংলাদেশের পেঁয়াজের বাজারের ঠিক উল্টো। কলকাতায় পেঁয়াজের বাজার বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।
এই বাজারের এক পেঁয়াজ বিক্রেতা বলেন, চলতি বছর ভারতে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে। এককালে দক্ষিণ ভারতের মহারাষ্ট্রের নাসিক পেঁয়াজের একমাত্র উৎস ছিলো। তবে এখন উত্তর ও পূর্ব ভারতের বহু রাজ্যে মানসম্মত পেঁয়াজ উৎপাদন হচ্ছে। তাই পেঁয়াজের বাজার স্থিতিশীল বহুক্ষেত্রে কম দামেও বিক্রি হচ্ছে। তারপরও পুঁজি ঘরে তোলার কারণে খুশি বিক্রেতারা।
পেঁয়াজের দাম নিয়ে এক ক্রেতা বলেন, গত বছর এই সময় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ রুপিতে বিক্রি হয়েছে। সেখানে এবার পেঁয়াজের দাম সহনশীল পর্যায়ে রয়েছে।
এমনকি তাদের কেউ কেউ বলছেন, বাজারে যে পরিমাণ পেঁয়াজ উঠেছে, তাতে সামনে পেঁয়াজের দর আরও কমতে পারে।
যদিও কলকাতার পেঁয়াজের বাজারে দেখা মেলে ভিন্ন চিত্রেরও। ক্রেতা-বিক্রেতারা জানান, ভালো মানের পেঁয়াজ ২০ থেকে ২৫ রুপিতে বিক্রি হচ্ছে। তবে কম মানের পেঁয়াজ আরো কম দামে পাওয়া যাচ্ছে।
যার সত্যতা মেলে ফুটপাতের দোকানগুলোয়। বাজারের ভেতরে যেখানে প্রতিকেজি পেঁয়াজ ১৫ থেকে ২০ রুপিতে বিক্রি হচ্ছে, সেখানে রাস্তায় বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১২ রুপিতে।
ভারতীয় ব্যবসায়ীরা জানায়, চলতি বছর পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় সঠিক দাম না পাওয়ায় প্রতিবাদে লাখ লাখ টন পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। নাসিকের হাজার হাজার পেঁয়াজ চাষিও বেশ কয়েক মাস ধরে প্রতিবাদ অব্যাহত রেখেছে।
কৃষকদের দাবি, পেঁয়াজের এত ফলন হয়েছে যে মাত্র ৫ রুপি কেজি দরে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনে নিয়েছে মধ্যস্বত্বভোগীরা। এতে উৎপাদন খরচের সিকিভাগও ওঠেনি।
এদিকে আগে নাসিক থেকে বাংলাদেশে লাখ লাখ টন পেঁয়াজ রফতানি হতো। তবে গত কয়েক বছর বাংলাদেশই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে ঢাকা। ফলস্বরূপ বিপাকে পড়েছে ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা।
অন্যদিকে দেশের কৃষকদের পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে গত ১৬ মার্চ থেকে আমদানি বন্ধ করেছে বাংলাদেশ সরকার। এতে দেশের বাজারে দফায় দফায় বাড়ে পেঁয়াজের দাম। একপর্যায়ে তা ৮০ টাকার উপরে ওঠে। ফলে নাভিশ্বাস ক্রেতাদের। তবে ঊর্ধ্বমুখী পেঁয়াজের লাগাম টেনে ধরতে পেঁয়াজ আমদানি করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।