বাংলাদেশে অফিস খুলতে ফেসবুক-ইউটিউবকে অনুরোধ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবের বাংলাদেশে অফিস খোলার জন্য সরকারের দায়িত্বশীল বিভিন্ন মহল থেকে বলা হয়েছে।
দেশ ও সরকারবিরোধী প্রোপাগান্ডা নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ এবং বিভিন্নজনের বিরুদ্ধে মানহানিকর কনটেন্ট প্রচার বন্ধের লক্ষ্যে ইতোমধ্যে বেশ কয়েক দফা ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তবে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ এ বিষয়ে সাড়া দিচ্ছে না।
১৪ জুন জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য মিলেছে। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান বলেন, অনলাইন জুয়ার কারণে বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেক পরিবারে বিপর্যয় নেমে এসেছে। কোনোভাবেই অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধ করা যাচ্ছে না। অনলাইন জুয়ার বিজ্ঞাপন ফেসবুকে প্রচার হচ্ছে সবচাইতে বেশি।
পাশাপাশি ফেসবুক ও ইউটিউবে দেশবিরোধী প্রোপাগান্ডা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে মানহানিকর কনটেন্ট বেশি প্রচার হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত ফেসবুক কর্তৃপক্ষকে ভারতে অফিস খুলতে বাধ্য করেছে। ভারত ফেসবুক কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ ফেসবুক ও ইউটিউব ব্যবহার করছে। অথচ আমরা তাদের অফিস খুলতে বাধ্য করতে পারছি না। অফিস না থাকায় আমরা কোনো তদারকিও করতে পারছি না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকেন্দ্রিক ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হবে। এসব প্রতিরোধের জন্য জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের একটি অফিস খোলা জরুরি।
কমিটির আরেক সদস্য এ সময় বলেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি ফেসবুক ও ইউটিউবে সত্য-মিথ্যা যা খুশি লিখে প্রচার করা হচ্ছে। ছবি প্রকাশ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য নানা তথ্য প্রকাশ করা হয়; যার আসলে সত্যতা মিলে না। খবর প্রকাশ করলে তার ভিত্তি বা সত্যতা না থাকলে বিভ্রান্তি তৈরি করে। সেই বিভ্রান্তি নিরসনের জন্য, বা যখনি কোনো বিতর্কিত সংবাদ হয়, সঠিক তথ্য ভিত্তিক না হয় তাহলে সেগুলো ফেসবুক ইউটিউব থেকে সরিয়ে দিতে পারে। বাংলাদেশে একটি স্থানীয় অফিস থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে।
তাছাড়া বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক কোনো কনটেন্ট প্রচার হলে তার গ্রহণযোগ্যতাও বাড়বে।
এ সময় বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজেও সদস্যদের এসব বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেন। তিনি বলেন, গুজব এবং অপপ্রচার বন্ধে সরকার সজাগ এবং সচেষ্ট। এ বিষয়ে আরও সজাগ এবং সতর্ক থাকতে হবে। পরে বৈঠকে সর্বসম্মতিক্রমে অনলাইন জুয়া, ফেসবুকে দেশবিরোধী অপপ্রচারসহ নানাবিধ সাইবার ক্রাইম বন্ধ করার লক্ষ্যে ফেসবুকের একটি স্থানীয় অফিস বাংলাদেশে স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয় কমিটির পক্ষ থেকে। জননিরাপত্তা বিভাগ এ নিয়ে কাজ করছে বলে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে পীর ফজলুর রহমান শনিবার যুগান্তরকে বলেন, বাংলাদেশে ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারী প্রচুর। তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন নিচ্ছে। অথচ অফিস খুলতে চায় না; এমনটি চলতে দেওয়া যায় না। ভারতের মতো বাংলাদেশেও ফেসবুক এবং ইউটিউবের স্থানীয় অফিস থাকতে হবে।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
তিনি বলেন, গুজব প্রতিরোধ, ধর্মীয় উসকানি বন্ধ ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কোয়াটারলি সভা হয়। আমরা তাদের যেসব পেজ বন্ধ করার অনুরোধ করি তারা সেটা রাখে। ওইসব সভায় আমরা বেশ কয়েকবার ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশে একটি স্থানীয় অফিস খোলার অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা আমাদের বলেছে এখনি তাদের পক্ষে অফিস খোলা সম্ভব নয়। বিভিন্ন সময়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যৌথ সভার কার্যবিবরণীতে বাংলাদেশে স্থানীয় অফিস খোলার বিষয়টি উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।