শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বদলে যাচ্ছে হাওরের যোগাযোগ

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৭:০৭
বদলে যাচ্ছে হাওরের যোগাযোগ
হবিগঞ্জ সংবাদদাতা:
হাওর এলাকার অনেক দিনের লালিত স্বপ্ন আঞ্চলিক মহাসড়ক সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ রুটের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই মহাসড়কের শাল্লা-জলসুখা অংশ নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রাস্তার কাজ চলছে।
আজমিরীগঞ্জ অংশের পিরিজপুরে নির্মাণাধীন ব্রিজ এলাকায় গিয়ে জানা যায়, পরিকল্পনা কমিশন ও সড়ক পরিবহন উইংয়ের সুনামগঞ্জ- মদনপুর- দিরাই- শাল্লা- জলসুখা- আজমিরীগঞ্জ- হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা অংশ নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রাস্তাটি আঞ্চলিক মহাসড়কের রূপ নিচ্ছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে এর কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো, সুনামগঞ্জ- মদনপুর- দিরাই- শাল্লা- জলসুখা- আজমিরীগঞ্জ- হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা অংশে ১৫.৮৩ কিলোমিটার সড়ক নির্মাণে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা, যা আঞ্চলিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়কটির মদনপুর (সুনামগঞ্জ) থেকে দিরাই পর্যন্ত ২৭ কিলোমিটার অংশ জেলা সড়ক উন্নয়ন (সিলেট জোন) শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়েছে। দিরাই থেকে শাল্লা পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য মদনপুর-দিরাই-শাল্লা (দিরাই-শাল্লা) অংশের নির্মাণ প্রকল্প চলমান। শাল্লা থেকে জলসুখা (আজমিরীগঞ্জ) পর্যন্ত ১৫.৮০ কিলোমিটার অংশ বিবেচ্য প্রকল্পের আওতায় নির্মাণাধীন। আজমিরীগঞ্জ (জলসুখা) থেকে বানিয়াচং পর্যন্ত ১৪ কিলোমিটার অংশে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলছে। বানিয়াচং থেকে হবিগঞ্জ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কাংশ জেলা উন্নয়ন (সিলেট জোন) শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়েছে। বিবেচ্য প্রকল্পের আওতায় প্রস্তাবিত সড়কটি নির্মাণকাজ শেষ হলে সুনামগঞ্জ-আজমিরীগঞ্জ ও হবিগঞ্জের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।
হবিগঞ্জ ও সুনামগঞ্জ সড়ক বিভাগের বাস্তবায়নে মহাসড়কের নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড ও মেসার্স জন্মভূমি নির্মাতা জেভি কনস্ট্রাকশন। এর মধ্যে ৬ কিলোমিটার হবিগঞ্জ অংশে ও ১০ কিলোমিটার সুনামগঞ্জে। পুরো সড়কে রয়েছে ১০টি সেতু। হবিগঞ্জ অংশের কালনী নদীর ওপর ৮৮৮
মিটার এবং কুশিয়ারার শাখা কোদালিয়া নদীর ওপর ৪৪৪ মিটারের দুটি বড় সেতু নির্মাণাধীন। বাকি আটটি সেতু সুনামগঞ্জ অংশে।
শাল্লা-জলসুখা সড়ক নির্মাণ প্রকল্পের (হবিগঞ্জ অংশ) ব্যবস্থাপক শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, কাজের প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল। তবে পরিস্থিতি বিবেচনায় ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৫৬ মিনিট আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১ ঘণ্টা আগে