‘বদনাম’ ঘোচাতে কঠোর হচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার পতনের পর দেশের সবকিছু এলোমেলো হয়ে যায়। এগুলো গোছানের চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী সন্ত্রাসীরা আবার দখল নিতে না পারে সেজন্য সচেষ্ট থাকছেন তারা। পাহারা দিয়েছেন দিনের পর দিন। এ কাজ করতে গিয়ে কিছু দৃষ্টিকটু হয়েছে। আবার ভালোর সম্মান রয়েছে তাদের ঝুলিতে। কেউ অপরাধ করলে এখন আর সহজে পার পাচ্ছেন না। সরাসরি বহিষ্কার করছে বিএনপির হাইকমান্ড। কোন কোন নেতাকর্মীর বেলা দ্বৈতনীতির অভিযোগ আছে। আবার কিছু ক্ষেত্রে দলীয় কোন্দলে নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিচ্ছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসে। ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারিও দেন।
একাধিক নেতার দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ, দখলদারের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে। নির্বাচনে সুবিধা পেতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যমে তা চালাচ্ছেন। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করায় উপদেষ্টারাও একই ভূমিকা নিয়েছেন। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘সড়কে আগের মতো চাঁদাবাজি চলছে। এখন অন্য দল করছে।’
বিএনপি নেতাদের প্রশ্ন, সরকার চাঁদাবাজের পরিচয় জানলে ধরছে না কেন? তবে এ বিষয়ে নাম প্রকাশ করে কেউ বক্তব্য দেয়নি। বহিষ্কার ও মামলা করলেও নেতাদের কেন ধরা হচ্ছে না- প্রশ্নে পুলিশের মুখপাত্র ইনামুল হক বলেন, অপকর্মে জড়িত কারও দল দেখা হচ্ছে না। মামলা থাকলে পুলিশ গ্রেপ্তার করছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগে মামলার আগেই ধরা হচ্ছে। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ তথ্য নেই বলে জানিয়েছেন মুখপাত্র।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, নেতাকর্মীর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত। তবে যেসব ঘটনায় সত্যতা পাওয়া গেছে, শাস্তি হয়েছে। নেতাকর্মী ১৭ বছরের নির্যাতনের ক্ষোভ থেকে অনেকে ঘটনা ঘটিয়েছে। এ ক্ষেত্রেও ছাড় দেয়নি বিএনপি।
বিএনপির দপ্তর সূত্র জানায়, ৫ আগস্টের পর শুধু কেন্দ্রীয়ভাবে ১ হাজার ৩১ নেতাকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে। ১ হাজার ২০৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন অঙ্গসংগঠনও শত শত নেতাকর্মীকে শাস্তি দিয়েছে। সব মিলিয়ে কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অধিকাংশের বিরুদ্ধেই দখল ও চাঁদাবাজির অভিযোগ ছিল।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।