শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ফের রাতের ভোটের সাক্ষী হলো সিলেট!

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১২:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৩৩
সিলেট সংবাদদাতা:
রাতের ভোটের নজির একবার নয়, সিলেটে ঘটলো দু’বারই। রাতে কী হয়েছে কেউ জানেন না। বলা হচ্ছে- বাক্সে ব্যালট ভর্তির মহোৎসব হয়েছে সিলেটে। ২০১৮ সালের নির্বাচনে মধ্যরাতের আগে হঠাৎ করেই উত্তাপ সিলেটে। খবর রটে রাতেই হয়ে যাচ্ছে ভোট। সিলেট-১ আসনে তখন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোট বাঁচাতে ছুটেছিলেন কেন্দ্রে কেন্দ্রে। ঢ়ুকতেই পারেননি। উল্টো হয়েছেন নাজেহাল। ঠিক ৮ বছরের মাথায় এসে তাকে একই ঘটনায় রাতে বের হতে হলো বাসা থেকে।
ব্লু-বার্ড স্কুল কেন্দ্রে দাঁড়িয়ে বললেন; এটা কী হচ্ছে? আওয়ামী লীগের দৃশ্যপট ফের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মুক্তাদিরের ডানে বামে কয়েস-এমদাদ। দু’জন মহানগর বিএনপি’র শীর্ষ নেতা।
ব্লু-বার্ড স্কুলের ঘটনা সন্ধ্যা রাতেই। ৮ টার একটু পর। ১০-১২ জন যুবক এক সঙ্গে ঢ়ুকে পড়েন কেন্দ্রে। দারোয়ান ফটক খুলে দেন। এমন দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের। হয় সন্দেহ। তারা প্রতিবাদী হন। কেন্দ্র থেকে দৌড়ে পালায় ওই লোকেরা। পরে জানা যায়; আগত লোকেরা ছিলো জামাত কর্মী। তারা হঠাৎ কেন কেন্দ্রে?
ওই প্রশ্নে যখন তোলপাড় সিলেট নগর তখনই খবর এলো মিরাবাজার কেন্দ্রের। জামাত অধ্যুষিত ওই কেন্দ্র। তিন যুবক বৈঠক করছেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। পরিচয় দিলেন ইলেকশন অবজারভারের। রাতেই কেন্দ্রের ভেতরে কী কাজ? সন্দেহ হয় স্থানীয়দের। রাত সাড়ে ৯ টার দিকে তারা কেন্দ্রের সামনে অবস্থান নিলে ওই যুবকরা পালাতে থাকে। খবর পেয়ে সেখানে চলে যান সাংবাদিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ছড়িয়ে পড়ে সিলেটে। ওই যুবকদের জেরা করেন স্থানীয়রা। কোনো সদুত্তর নেই। মুখে নানা প্যাঁচানো কথা। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা। রাত ১১ টায় এলো পুলিশ। আটক করে নিয়ে গেলো। পরিস্থিতি স্বাভাবিক হলো।
এ ঘটনার পর মুহূর্তেই খবর এলো আম্বরখানা কলোনি বিদ্যালয়ের ঘটনা। কয়েকজন জামাত কর্মী কেন্দ্রে ঢ়ুকেছেন। তারা জাল ভোটের চেষ্টা চালাচ্ছেন বা দিচ্ছেন। এমন খবরে এলাকায় উত্তেজনা। ওই এলাকায় বাড়ি নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর। কথা হলে জানান- কোথায় কী হচ্ছে বুঝতে পারছি না। সবখানেই কেন্দ্রে ঢুকে গেছে জামাত-শিবির কর্মীরা। জানালেন- মানুষ ঘেরাও করেছে। প্রশাসনকে বলা হয়েছে। তারাও যাচ্ছে। রাতে কথা হলো এয়ারপোর্ট থানার ওসি মোবাশি^র আহমদের সঙ্গে। তিনি জানালেন- বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে ওই কেন্দ্রে ঢুকা নিয়ে উত্তেজনা চলেছিলো।
শামীমবাদ মঈনউদ্দিন মহিলা কলেজে দেখা গেলো কেন্দ্রে দলে দলে ঢ়ুকেছে লোকজন। ওরা কারা? স্থানীয়রাদের প্রশ্ন। উত্তরে অনেকেই জানালেন- তারা জামাত-শিবিরের কর্মী। ভেতরে কী হয়েছে বলতে পারেন না। প্রায় দুই ঘণ্টা তারা কেন্দ্রের ভেতরে অবস্থান করেন বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। পরে অবশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মধ্যরাতের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় নগর এলাকায়। রাতের ভোটের আশঙ্কা তাদের মধ্যে তীব্র হয়। প্রশাসনের ভয় উপেক্ষা করে অনেকেই নেমে আসেন রাস্তায়। রাতভর দেন কেন্দ্র পাহারা।
এমন ঘটনা যখন সিলেট-১ আসনের নগর ও আশপাশ এলাকায় ঘটছিলো তখন বাইরে থেকে আসতে থাকে একের পর এক খবর। মধ্যরাতের দিকে দক্ষিণ সুরমার মহিশাস ভোট কেন্দ্রে উত্তেজনা। স্থানীয় জামাত আমীরের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। কী হচ্ছে ভেতরে- এমন উৎকণ্ঠায় স্থানীয়রা জড়ো হন। এ সময় তারা কেন্দ্র ঘেরাও করেন। তিন ঘণ্টা ঘেরাও চলে। উৎকণ্ঠিত হয়ে পড়েন বিএনপি’র এমপি প্রার্থী এমএ মালিক। লন্ডন প্রবাসী। এমন ভোটে তিনি অভ্যস্থ নন। হাসিনার ভোটের সময় লন্ডনে বসে মেজাজ হারিয়েছিলেন। তিনিও বের হলেন ঘরেই বাইরে। পরে অবশ্য রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দল গিয়ে ওই প্রিসাইডিং অফিসারকে নিয়ে আসেন।
বালাগঞ্জে রিভারবেল্টের একটি কেন্দ্রের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামাত নেতারা জোরপূর্বক কেন্দ্রে ঢ়ুকে পড়েন। পরে বিএনপি নেতারা গিয়ে ক্ষোভ জানান। সিলেট-৪ আসনের চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল ভোট কেন্দ্র। ওই কেন্দ্রে দুই সহকারী দু’জন প্রিসাইডিং অফিসার মধ্যরাতে ওয়ার্ড জামাতের আমীরের বাড়িতে চলে যান। সেখানে করেন বৈঠকও। এরপর খাওয়া-দাওয়াও। এমন ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয়রা। রাত ১২ টার দিকে জৈন্তাপুর থানার এসআই রাজন এসে তাদের থানায় নিয়ে যান।
ওই এলাকার বাসিন্দা জেলা তাতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল জানিয়েছেন- জামাত তার এলাকায় রাতের ভোটের জন্য নানাভাবে চেষ্টা করছে। এ ঘটনার পর থেকে মানুষ না ঘুমিয়ে কেন্দ্র পাহারা দিয়েছে।
বিচিত্র ঘটনা ঘটেছে ওই উপজেলার চিকনাগুলেও। জামাত প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে স্থানীয় ঘাটের ছটিতে টাকা বিতরণ করছিলেন উপজেলা শ্রমিকলীগ সহ সভাপতি ও মেম্বার নজরুল ইসলাম। বিষয়টি নজরে পড়ে এলাকার মানুষের। তাকে আটক করা হয়। সঙ্গে ছিলো তার সহযোগী বাদশাও। দু’জন পালাতে চান। ফের তাদের আটক করা হয়। প্রায় দুই ঘন্টা পর পুলিশ এসে টাকাসহ তাদের আটক করে নিয়ে যায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৩ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৩ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৩ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৩ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৪ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৪ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৪ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৪ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৪ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৪ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৪ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৪ ঘণ্টা আগে