ফের আন্দোলনে সচিবালয়ের কর্মচারীরা
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেলা ১১টার দিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হয়ে অর্থ ভবনের দিকে মিছিল নিয়ে যান। তবে অর্থ সচিবকে দপ্তরে না পেয়ে সেখানে বিভিন্ন স্লোগান দেন তারা।
তাদের মূল দাবির মধ্যে রয়েছে পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ ১০ দিন করা, প্রশিক্ষণ ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ, পরিবারের ছয়জনের জন্য রেশন চালুর ব্যবস্থা করা।
সঞ্জীবনী প্রশিক্ষণ মূলত দেশের বিভিন্ন জেলায় ডিসিদের তত্ত¦াবধানে পরিচালিত হতো। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে কর্মচারীদের উদ্বুদ্ধ করা হতো। সচিবালয়ের কর্মচারীরা গ্রুপভিত্তিক এই প্রশিক্ষণে অংশ নিতেন।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির বলেন, কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিন দিন বাড়ছে। আর কর্মচারীদের সুযোগ-সুবিধা দিন দিন কমছে। আমরা বছরে পাঁচ দিনের জন্য সঞ্জীবনী প্রশিক্ষণ সুবিধা পেতাম। এখন সেটাকে কমিয়ে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ করতেই আন্দোলনে নেমেছি।
মিছিল-সমাবেশে অন্তত ৫০ জন কর্মচারী অংশ নেন।
এর আগে গত জুন মাসে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনে নামে সংযুক্ত পরিষদ। পরে জুলাই মাসে সরকার সেই অধ্যাদেশ সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)