ফাঁকা হতে শুরু করেছে রাজধানী
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আর কদিন বাদে ঈদুল ফিতর, এ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এতে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে।
পরিপূর্ণভাবে ছুটি শুরু না হলেও ঢাকায় ছুটিভাব দেখা যাচ্ছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে রাজধানীর অফিস এলাকাগুলোয় যানবাহনের চাপ লক্ষ্য করা গেলেও দুপুর ১২ টার পর থেকে কমে যেতে শুরু করে।
রাজধানীর ব্যস্ত রাস্তাগুলো এখন প্রায় ফাঁকা। বিশেষ করে বিজয় স্মরণী থেকে তেজগাঁও, মহাখালী, বনানী, ফার্মগেট এলাকা ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কার্যত সরকারি অফিসে শেষ কার্যদিবস। যারা ঈদের ছুটিতে যাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই অগ্রিম ছুটি নিয়েছেন। এদিক, এবার ঈদের ছুটি পাঁচ দিন, রোজ যদি ৩০টি হয়, ছুটি বাড়বে আরও একদিন।
সন্ধ্যা থেকে রাজধানীর মানুষ বাড়ি ফিরতে শুরু করলে যানজট হতে পারে বাস টার্মিনাল কেন্দ্রিক এলাকাগুলোয়। সকালে যেসব বাস রাজধানী থেকে বেরিয়ে যায়, সে সময় কিছুটা যানজট দেখা দেয়। আবার যে বাসগুলো বিভিন্ন অঞ্চল থেকে এসে ঢাকা ঢুকছে সেগুলোকে জায়গা দিতে গিয়েও কিছু সময় যানজট ছিল। বিশেষ করে মহাখালী ও গাবতলি এলাকায় এ পরিস্থিতি বেশি দেখা গেছে।
গুলশান বিভাগের মহাখালী জোটের ট্রাফিক কর্মকর্তা (টিআই) মুহম্মদ মাসুদ রহমান বলেন, সকাল থেকে রাজধানীর মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। রাজধানীকে যানজট এখন কম। ঢাকাও ফাকা হতে শুরু করেছে। বিকেলের দিক থেকে রাত পর্যন্ত গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে; কারণ তখন ঢাকার বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে বাস ঢুকবে।
তিনি আরও বলেন, আগামী দুয়েকদিন আরও চাপ বাড়বে; কারণ গার্মেন্টস এখনো ছুটি হয়নি। চাপ যতটুকু হবে সেটি টার্মিনাল কেন্দ্রিক।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক প্রশাসন আব্দুর রাজ্জাক বলেন, ঈদকে সামনে রেখে মানুষ ঢাকা ছাড়ছে। তারপরও আমাদের ভ্রাম্যমাণ আদালত পাঁচটি টার্মিনাল স্পটে কাজ করছে। গাবতলি, সায়দাবাদ, মানিক মিয়া এভিনিউ, মহাখালী ও উত্তরায় তারা দায়িত্ব পালন করছে। আমাদের লক্ষ্য রাজধানী থেকে যারা বেরিয়ে যাচ্ছেন বা আসছেন তাদের সুন্দর যাতায়াত নিশ্চিত করা। আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। ঘরমুখি মানুষের রাজধানী থেকে বের হতে যেন কোনো ভোগান্তি পোহাতে না হয়, আমরা সে চেষ্টা করে যাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












