ফখরুল টাকার বস্তায় চলে -ওবায়দুল
, ২০শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ তাসি, ১৩৯০ শামসী সন , ১২ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৯শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তায় চলেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সুনামগঞ্জ শহরের বালুর মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেল? আজকেও দেখলাম বড় বড় কথা- আমি ওবায়দুল কাদের নাকি পালিয়ে যাবো! ওবায়দুল কাদের ওয়ান-ইলেভেনেও পালাইনি, জেলা গেছি। সাহস আছে আপনাদের নেতার? আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুকিয়ে আছে লন্ডনে, বিলাসবহুল জীবন, টাকা আর টাকা, ফখরুল টাকার বস্তায় চলে, সমাবেশ করে, টাকা ছেটাচ্ছে।
বিএনপির গণ-আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির আন্দোলনের গতি দেখে ঘোড়াও হাসে, মানুষও হাসে। তারা এখন আহত অবস্থায় ভয়ে ভয়ে পদযাত্রার কথা বলছে। খবর নিয়ে দেখুন, কয়টা ইউনিয়নে এই পদযাত্রা হয়েছে। বিএনপির আন্দোলন এখন মরা গাঙের মতো। এতে কোনো ঢেউ নেই।’
আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। খেলা হবে সামনাসামনি। আমরা ভোটচোরদের চিহ্নিত করব। আমরা মাঠে আছি, রাজপথে আছি। বিএনপি তলেতলে কী কৌশল করছে, আমরা জানি। এবার আগুন-সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়া হবে।’
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি পানি ঘোলা করে আসবে। না এসে উপায় নেই। গত নির্বাচনেও তারা এসেছিল। তারা নির্বাচনে জিতবে পারবে না। আমাদের নেত্রী ভোটের অধিকার নিশ্চিত করেছেন। জনগণ যে রায় দেবে, আমরা সেই রায় মেনে নেব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)