পড়তি বাজারের গম এনে বেশি দামে আটা বিক্রি
আন্তর্জাতিক বাজারে বর্তমানে গমের দাম এক বছর আগের তুলনায় ৩৫ শতাংশ কম। কিন্তু ডলার-সংকট, ঋণপত্র খুলতে জটিলতাসহ নানা কারণে পর্যাপ্ত পরিমাণে গম আমদানি হচ্ছে না। এতে চাহিদার তুলনায় কমে গেছে আটার সরবরাহ। আর এই ঘাটতিকে পুঁজি করে পণ্যটি দাম বাড়িয়ে চলেছেন ব্যবসায়ীরা।
বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে এর সুফল না মেলার বিষয়টি উঠে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্যসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের প্রতিবেদনেও। প্রতিবেদনের তথ্য বলছে, গত বছর জুনের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন গমের দাম ছিল ৪৭৫ মার্কিন ডলার। চলতি বছর জুনের শুরুতে তা বিক্রি হয়েছে ৩১১ ডলারে।
ঠিক উল্টো চিত্র দেশের আটার বাজারে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে খোলা আটার দাম ২৬ শতাংশ এবং প্যাকেটজাত আটার দাম বেড়েছে ৩২ শতাংশ।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মিল ও খুচরা পর্যায়ে আটার দামে বিস্তর ব্যবধান। মিলমালিকেরা বলছেন, তাঁরা প্রতি কেজি খোলা আটা বিক্রি করছেন ৩৮-৪০ টাকায়। অথচ রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। আর প্যাকেট আটা ৬০-৬৪ টাকা।
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমার প্রভাব দেশের বাজারে না পড়ার কারণ হিসেবে এলসির জটিলতাকে দায়ী করছেন গম আমদানিকারকেরা।
আটা-ময়দা বিপণনকারী অন্যতম বড় বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেছে, ব্যাংক এলসি খুলতে চাচ্ছে না। এক জাহাজ পণ্যের এলসি খুলতে ১২টি ব্যাংকের কাছে ধরনা দিতে হচ্ছে। ডলারের দাম ১০৮-১০৯ টাকা হলেও ব্যাংকগুলো রাখছে ১১৫-১১৬ টাকা। এ কারণে ঝুঁকি নিয়ে অনেকেই আমদানি করতে চাইছেন না। ফলে গম আমদানি কমছে।
এদিকে দেশে আটার দাম অস্বাভাবিক বাড়ার জন্য ব্যবসায়ীদের অতিমুনাফাকে দায়ী করছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনের সভাপতি গোলাম রহমান বলেন, ব্যবসায়ীরা সব সময় বেশি মুনাফা লাভের চেষ্টা করে। এ জন্য সরকারকে গমের ঘাটতি পূরণে প্রয়োজনে আমদানি করতে হবে। যদিও খাদ্য অধিদপ্তর গম আমদানি করে থাকে। তবে বাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনে গম আমদানি বাড়ানোর সুপারিশ করেন তিনি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।