প্লাস্টিক পলিথিনে সয়লাব হাওর-নদী
নদী-হাওর-বাঁওড়ের জেলা সুনামগঞ্জ। জেলার ১২টি উপজেলা কোনো না কোনোভাবে হাওরের সঙ্গে সংযোগ রয়েছে। প্রতি বছর এসব হাওরের প্রায় ২ লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো ধান হয়। যা থেকে উৎপাদিত প্রায় ১৩ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান মানুষের চাহিদার জোগান দেয়। তবে অধিক প্লাস্টিক, পলিথিনের কারণে নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। উর্বরতা হারাচ্ছে ফসলি জমির। এসব অপচনশীল বর্জ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাপনা নিয়েও নেই প্রশাসনের কোনো পরিকল্পনা।
জেলায় পর্যটকসহ স্থানীয়দের প্লাস্টিক বোতল, পলিথিনসহ অপচনশীল বর্জ্য পণ্য ব্যবহারের ফলে দূর্ষিত হচ্ছে হাওরের পরিবেশ। পর্যটকদের চেয়ে কয়েকগুণ বেশি অপচনশীল বর্জ্য স্থানীয় মানুষজন ব্যবহার করে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নির্ধারিত জায়গায় বর্জ্য সংরক্ষণের কথা জানালেও রিসাইকেলের মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা বা ধ্বংস করার কোনো ব্যবস্থা নেই। নেই কোনো পরিকল্পনা বা নীতিমালাও। ফলে দিনে দিনে বাড়ছে হাওরের দূষণ।
তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার। বাজারে স্থানীয়দের দুই শতাধিক দোকান রয়েছে। আশপাশের চার-পাঁচ গ্রামের বাসিন্দারা এ বাজারের ক্রেতা। বাজারে বিদ্যুৎ সুবিধার কারণে ২৫টি দোকানে রেফ্রিজারেটর রয়েছে। যেগুলোতে বিভিন্ন কোম্পানির কোমল পানীয় বিক্রি হয়। এসব পান করে খালি বোতলগুলো বাজারেই ফেলে দেওয়া হয়। এ ছাড়া পলিথিন প্যাকেটজাত পণ্যের প্যাকেটও বাজারের মধ্যে যত্রতত্র ফেলা হয়। কারণ নির্দিষ্ট জায়গায় ফেলার কোনো ব্যবস্থা নেই।
বাজারের পাশের বাসিন্দা আব্দুল কাহার বলেন, বাজারে প্রতিদিন ৩০০-এর বেশি কোমল পানীয় বিক্রি হয়। এসব বোতল দোকানে ও নদীতে ফেলা হয়। যেগুলো বাজারের মধ্যে পড়ে থাকে সেগুলো বৃষ্টি হলে ঢলের পানিতে পাটলাই নদীতে গিয়ে পড়ে।
তাহিরপুরের সবচেয়ে বড় বাজার বাদাঘাট বাজার। প্রচলিত আছে, প্রয়োজনীয় এমন কিছু নেই যা এই বাজারে পাওয়া যায় না। বাজার কমিটির সভাপতি সেলিম হায়দার বলেন, আমাদের বাজারের নামডাক চারদিকে আছে। উপজেলার সবাই এই বাজারে কেনাকাটা করতে আসেন। তবে ক্রেতা-বিক্রেতারা প্লাস্টিক ও পলিথিন যেখানে-সেখানে ফেলে বলে জানান তিনি।
উন্নয়নকর্মী ইয়াহিয়া সাজ্জাদ বলেন, প্লাস্টিক পলিথিন হাওরাঞ্চলে যেভাবে পড়ছে, এর প্রভাব এখন দেখা না গেলেও ১৫ বছর পর বুঝতে পারব। এটি বন্ধ করতে হলে জাতীয়ভাবে হাওরাঞ্চল নিয়ে পরিকল্পনা দরকার। অনেক দেশে প্লাস্টিকের বোতল জমা দিলে টাকা পাওয়া যায়। এই ব্যবস্থায় স্থানীয়রা নিজ থেকেই উৎসাহিত হয়ে প্লাস্টিক জমা দেন। এখানেও সাধারণ মানুষকে এভাবে উৎসাহিত করতে হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।