প্রতিদিনই যানজট, বেড়েছে গাড়ির সংকট
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পবিত্র মাহে রমজানের সপ্তম দিন ছিলো গতকাল। ঢাকা শহর যানজটের নগরী হলেও রমজানের কর্মদিবসে সেটা যেন আরো বেড়ে যায়। বেশিরভাগ অফিস-আদালত বিকেল ৩টা বাজে ছুটি হওয়ায় রাস্তায় বেড়ে যায় গাড়ির চাপ, তৈরি হয় অসহনীয় যানজট।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, বিজয় সরণি, গ্রিনরোড সিগন্যালে দেখা যায় যানজটের এমন চিত্র। তবে যাত্রীরা বলছেন, সড়কে গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।
সরেজমিনে দেখা যায়, অফিসফেরত ও ঘরমুখী যাত্রীরা দীর্ঘসময় ধরে বসে থাকছেন জ্যামে। গাড়ির গতি কম থাকায় বাড়িতে পৌঁছে যথাসময়ে ইফতার করা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
এসময় কথা হয় বাসযাত্রী মিরপুরের বাসিন্দা সায়েম হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাদের বিকেল ৪টা বাজে অফিস ছুটি হয়েছে। চেষ্টা করি আগে বের হওয়ার, কারণ ৩টা থেকে ৪টার মধ্যে বেশিরভাগ অফিস ছুটি হয় বলে রাস্তায় প্রচ- জ্যাম হয়। আর যথাসময়ে বাসায় গিয়ে ইফতার করা যায় না।
কল্যাণপুরগামী যাত্রী শেখ তন্ময় বলেন, প্রেসক্লাব থেকে ফার্মগেট আসতে সময় লেগেছে এক ঘণ্টা। প্রতিটা মোড়ে মোড়েই জ্যাম। আর রোজা রেখে জ্যামে বসে থাকাও কষ্টকর।
এদিকে সড়কে জ্যামের পাশাপাশি রয়েছে গাড়ির সংকটও। বাসস্ট্যান্ডে কোনো গাড়ি এলেই তাতে ওঠার জন্য ছুটছেন যাত্রীরা। তবে বেশিরভাগ বাসে যাত্রী থাকায় অল্প কয়েকজনই তাতে চড়তে পারছেন।
বিজয় সরণি মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়েও বাসে চড়তে পারছি না। জ্যামের জন্য বাস আসছেও কম, আর যেগুলো আসছে সেগুলোর বেশিরভাগই ভরা। ঠিকসময়ে বাসায় গিয়ে ইফতার করতে পারব কি না আল্লাহই জানে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)