পেঁয়াজে জিম্মি ক্রেতারা
, ০৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৮ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পেঁয়াজ রপ্তানিতে গত শনিবার ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ভারত। সেই পেঁয়াজ দেশে আসার আগেই দাম ২০ থেকে ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই সঙ্গে দেশি পেঁয়াজেরও দাম বাড়িয়েছেন তাঁরা। অথচ দেশি পেঁয়াজে নতুন করে কোনো খরচ যুক্ত হয়নি।
গত দুই দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে দেশি ও আমদানীকৃত পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। পেঁয়াজ ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির এই কারসাজিতে জিম্মি হয়ে পড়েছে ভোক্তারা।
এদিকে পেঁয়াজের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভারত ছাড়াও পৃথিবীর যেকোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, আমরা ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির আইপিও দিয়েছি, এসেছে মাত্র তিন লাখ টন। এখন ভারত তাদের পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহ করতে ৪০ শতাংশ শুল্ক বসিয়েছে। স্বাভাবিকভাবেই এতে পেঁয়াজের দাম বাড়বে। কিন্তু বাড়তি শুল্ক দিয়ে পেঁয়াজ এখনো আমদানি করা না হলেও এরই মধ্যে পেঁয়াজের দাম বাড়ানো শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা।’
নতুন শুল্কে ভোমরায় ৫ ট্রাক পেঁয়াজ ৪০ শতাংশ শুল্ক আরোপের পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই বন্দর দিয়ে পাঁচ ট্রাক পেঁয়াজ এসেছে। এসব পেঁয়াজ খালাস হওয়ার পর খুলনা ও ঢাকার আড়তের উদ্দেশে রওনা হয়।
সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গতকাল প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ খুচরায় বিক্রি হয় ৬৫-৭০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা এই পেঁয়াজ ভোমরা স্থলবন্দর থেকে পাইকারি কেনেন ৫৮-৬০ টাকায়।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতা ষাড়াগাছির আব্দুল ওয়াদুদ বলেন, ‘শুধু বড় বাজার নয়, ধুলিহর, টাউনবাজার, মিলবাজারসহ সব বাজারেই পেঁয়াজের দাম চড়া। দুই দিন আগে যে পেঁয়াজ কিনেছি ৬০ টাকায়, সেটি কিনতে হলো ৭৫ টাকায়।’
হিলিতে পেঁয়াজের বাজারে অভিযান: দিনাজপুরের হিলিতে পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, একটি পেঁয়াজের দোকানে পুরাতন মূল্যতালিকা রাখার অভিযোগে আট হাজার টাকা এবং বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অন্য একটি পেঁয়াজের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












