শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮ লাখ টন কয়লার এলসি

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, রাত ২:১০
পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮ লাখ টন কয়লার এলসি
নিজস্ব প্রতিবেদক:
পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য আট লাখ টন কয়লার লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলেছে কেন্দ্রটিতে কয়লা সরবরাহকারী চীনা প্রতিষ্ঠান সিএমসি। এ পরিমাণ কয়লা দিয়ে কেন্দ্রটি ৬৬ দিন চলবে।
২০ জাহাজে করে এই কয়লা আসবে বাংলাদেশের পটুয়াখালীর পায়রায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইতিমধ্যে প্রথম জাহাজে গত শনিবার কয়লা ভরা শুরু হয়েছে। পায়রা পর্যন্ত আসতে কয়লার দাম পড়ছে টনপ্রতি ১১০ ডলার। এতে বিদ্যুতের উৎপাদন ইউনিটপ্রতি নেমে এসেছে গড়ে ৫ টাকার মতো।
এখনো চীনা প্রতিষ্ঠান সিএমসির পাওনা ২৯৮ মিলিয়ন ডলার। ৯ মাসের এই বকেয়া অর্থ পরিশোধ করা গেলে অন্তত ছয় মাসের আগাম কয়লা সরবরাহ করত সিএমসি। এতে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় অর্ধেকে নেমে আসত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
কয়লা নিয়ে দু-এক দিনের মধ্যে প্রথম জাহাজটি পায়রার দিকে রওনা দেবে। প্রথম জাহাজটিতে ৪০ হাজার টন কয়লা রয়েছে। জাহাজ পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাতে ২৫ জুন পর্যন্ত লেগে যেতে পারে। ওই দিনই জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে কেন্দ্রের ডোমে পৌঁছাবে কয়লা। ওই দিন কেন্দ্রটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতার পায়রা বিদ্যুৎকেন্দ্রে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। কয়লার অভাবে গত ২৫ মার্চ একটি ইউনিট ও ৫ জুন দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। কেন্দ্রটিতে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সমান মালিকানা রয়েছে। কেন্দ্রটি পরিচালনার জন্য বাংলাদেশ চীনা পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে।
কয়লা আসা প্রসঙ্গে বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন, জাহাজে কয়লা তোলা শুরু হয়েছে। আট লাখ টন কয়লার এলসি করা হয়েছে। এটি দুই মাসের মতো মজুত। কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে প্রতি টন কয়লার দাম পড়েছে ১১০ ডলার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগামী ২৫ জুনের মধ্যে কেন্দ্র চালু করার চেষ্টা করছি আমরা। এর মধ্যে আশা করছি কয়লার প্রথম জাহাজটি পায়রায় এসে পৌঁছাবে।’
দুই মাসের মজুত:
১ হাজার ৩২০ মেগাওয়াটের ক্ষমতাসম্পন্ন পায়রা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে। প্রতি ইউনিটে গড়ে ছয় হাজার টন কয়লার প্রয়োজন পড়ে প্রতিদিন। এ হিসাবে কেন্দ্রটির দুটি ইউনিটে প্রতিদিন কয়লার প্রয়োজন হয় গড়ে প্রায় ১২ হাজার টন। পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য সিএমসি আট লাখ টন কয়লার এলএসি খুলেছে। ২০টি জাহাজে আগামী দুই মাসে আসবে এই কয়লা। এই পরিমাণ কয়লা দিয়ে ৬৬ দিন চালু থাকবে বিদ্যুৎকেন্দ্রটি।
কয়লার কম দামের সুযোগ নেয়া যাচ্ছে না:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সারা দুনিয়ায় জ্বালানিপণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এখন আবার কয়লার দাম কমেছে অনেকটাই। পায়রা কেন্দ্রটি ৫০৪০ ক্যালরিফিক মানের কয়লা আনা হয় ইন্দোনেশিয়া থেকে। এই মানের কয়লা পায়রা কেন্দ্রে আসা পর্যন্ত এবার খরচ পড়ছে প্রতি টনে ১১০ ডলার। কিন্তু ডলারসংকটের কারণে বেশি করে কয়লা কিনতে পারছে না পায়রা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৮ ঘণ্টা আগে