শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পাহাড় শূন্য হচ্ছে পার্বত্যাঞ্চল, তথ্য নেই প্রশাসনে

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:৫৭
পাহাড় শূন্য হচ্ছে পার্বত্যাঞ্চল, তথ্য নেই প্রশাসনে
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলাগুলো একসময় পাহাড়ে ছিল ঢেকে। কিন্তু অবৈধভাবে পাহাড় কাটায় পাহাড় শূন্য হয়ে পড়ছে পার্বত্যাঞ্চল। এতে একদিকে যেমন বাড়ছে ভূমিধসের আশঙ্কা অন্যদিক হুমকিতে জীববৈচিত্র। ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা চললেও প্রশাসনের কাছে কি পরিমাণ পাহাড় কাটা হয়েছে তার কোনো তথ্য নেই।
বান্দরবানের বিভিন্ন এলাকায় শুষ্ক মৌসুম এলেই চলে পাহাড় কাটার মহোৎসব। বসতবাড়ী, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, পুকুর-জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইটভাটা এবং রাস্তা নির্মাণের নামে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানায় প্রভাবশালীরা এসব পাহাড় কাটেন।
গেল এক বছরে বান্দরবান জেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ২৮টি এনফোর্সমেন্ট মামলা, ১১টি নিয়মিত মামলা, ৭০ লাখ টাকা জরিমানা ও ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। তাদের তথ্য মতে, একবছরে এ জেলায় পাহাড় কাটা হয়েছে প্রায় ২ একরের মত।
প্রভাবশালী সিন্ডিকেট চক্রের কারণে পাহাড় কাটা বন্ধ হচ্ছেনা বলে জানান এই কর্মকর্তা।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড় কাটার প্রবণতা দিন দিন বাড়ছে। বিভিন্ন অজুহাতে পাহাড় কাটা হচ্ছে, এ নিয়ে তৈরি হয়েছে সিন্ডিকেট।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আমাদের উপস্থিতিতে যে ঘটনাটি ঘটে সেটির বিচার করতে পারি আমরা। কিন্তু তখন যদি কাউকে পাওয়া না যায় সেটি পরিবেশের মাধ্যমে মামলা দিয়ে থাকি।
খাগড়াছড়িতে যত্রতত্র পাহাড় কাটায় উজাড় হচ্ছে বনাঞ্চল। নিচে নেমে যাচ্ছে পানির স্তর। সবুজবাগ, কুমিল্লাটিলা, বিসিক শিল্পনগরী, রামগড় -দীঘিনালার উঁচু উঁচু পাহাড় কেটে সমতল করে তৈরি করা হচ্ছে বসতবাড়ি ।
প্রশাসন বলছে, অভিযোগ পেলে মোবাইল কোর্ট করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে বছরে কতগুলো পাহাড় কাটা হয় এমন কোন তথ্য সংরক্ষিত নেই তাদের কাছেও।
খাগড়াছড়ি পরিবেশ আন্দোলন সংগঠক অপু দত্ত বলেন, প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ কোনো পদক্ষেপ এখনও দেখিনি।
খাগড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে পাহাড় কাটার বিষয়টি কমিয়ে আনতে সক্ষম হবো।
অন্যদিকে রাঙামাটি জেলার ৬ হাজার ১১৬ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে পাহাড়। কিন্তু জনবসতি বৃদ্ধি পাওয়ায় বাসস্থান নির্মাণ আর ইমারত তৈরি করতে প্রায়ই কাটা হচ্ছে পাহাড়।
সদর উপজেলা ও কাউখালীতে সবচেয়ে বেশি অবৈধভাবে পাহাড় কেটে ঘরবাড়ীসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমীন বলেন, পাহাড় কাটা রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় পোস্টার-ফেস্টুন এবং সাইনবোর্ড দেওয়া হয়েছে।
গেল এক বছরে এ জেলায় ২৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। একজনকে কারাদ-সহ জরিমানা করা হয় প্রায় ৪৩ লাখ টাকা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৮ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৮ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৮ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৯ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৯ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৯ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৯ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৯ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৯ ঘণ্টা আগে