পাহাড় কাটা ও বন উজাড়েই বাড়ছে ধস
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১০ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জুলাইয়ে তীব্র গরম শেষে আগস্টের শুরুতেই বর্ষা। এবার পার্বত্য এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এক সপ্তাহে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে হাজার মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ভেজা পাহাড়ে ধসের কারণে ঘটেছে সম্পদ ও প্রাণহানি।
পরিসংখ্যান বলছে, দুই যুগে ৪৭টি ছোটবড় পাহাড় ধসে অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১৭ সালে পার্বত্য ৫ জেলায় মারা যায় সর্বোচ্চ ১৫৯ জন। সেবার ৭ থেকে ১৩ জুন পর্যন্ত প্রায় দেড় হাজার মিলিমিটার বৃষ্টি হয়। ঠিক ৫ বছর পর এ বছর আগস্টে ভারী বর্ষায় চরম দুর্যোগ দেখা দিয়েছে এসব অঞ্চলে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চলতি বছর আগস্টের ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত পার্বত্য এলাকায় প্রতিদিন গড়ে প্রায় একশ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘটেছে পাহাড় ধসের ঘটনাও।
অস্ট্রেলিয়ার কর্টিন বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান জানান, পাহাড় কাটা ও বন উজাড়ের কারণেই ধসের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি জনবসতি স্থাপন, পর্যটনের নামে পরিবেশ ধ্বংসকারী অবকাঠামো নির্মাণ পাহাড় ধসের কারণ।
এদিকে জুমুয়াবারের পর ফের ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। সেজন্য ১১ আগস্টের পর আবারও বাড়তে পারে মুহুরি, ফেনী, হালদা, কর্ণফুলীসহ বিভিন্ন নদীর পানি।
গত সোমবার উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে মারা গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)