পাল্টে যাচ্ছে আখাউড়া রেলওয়ে জংশনের চিত্র, বাড়ছে যাত্রী সুবিধা
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে বি-বাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের চিত্র। অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে প্লাটফর্মের সংখ্যা। এতে দেশ ও ভারতে চলাচলকারী যাত্রীরা আধুনিক সেবা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, দ্রুত গতিতে এগিয়ে চলছে বি-বাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের নির্মাণ কাজ।
আধুনিক এ জংশনটিতে প্লাটফর্মের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ছে প্লাটফর্মের দৈর্ঘ্যও। এতে একসঙ্গে দাঁড়াতে পারবে অন্তত পাঁচটি ট্রেন। ম্যানুয়াল সিগন্যালের পরিবর্তে নির্মাণ করা হচ্ছে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা।
এ জংশনটি থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের একটি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। এতে ট্রেনযাত্রীরা সহজেই এ জংশনটি ব্যবহার করে ভারতে যাতায়াতের সুবিধা পাবেন।
কয়েকজন যাত্রী জানান, এ জংশনের ফলে ভারত যাতায়াত আরও সহজতর হবে। চিকিৎসাসহ ব্যবসা-বাণিজ্যে গতি পাবে। ফলে জংশনটি এরইমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।
আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ প্রকল্পের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ বলেন, ‘অত্যাধুনিক সিগন্যালিংয়ের ফলে যেমন ঝুঁকি এড়ানো সম্ভব তেমনি অনেকটা সময় বেঁচে যাবে। এবং এ প্রকল্পের কাজ শেষ হলে ভারতের উত্তর-পূর্ব অংশের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।’
আখাউড়া জংশনটিকে কেন্দ্র করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন হওয়ার পাশাপাশি দুই দেশের সেতুবন্ধন সৃষ্টি হবে বলে জানান আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ প্রকল্পের অধীনেই আধুনিক এই জংশন নির্মাণ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আবাসন খাতে অনিয়ম বন্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকটের কারণ জানালেন জ্বালানিমন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার লেনদেন করতে পারবেন ফ্রিল্যান্সাররা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে নজরদারিতে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেট্রোরেল ডিপোর গোপনীয়তা ভঙ্গের অভিযোগে এমআরটি-৫ প্রকল্পের কর্মী আটক
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিকিমের তিস্তা টানেলে ভয়াবহ ধস ও মিথেন গ্যাস লিক, মৃতের সংখ্যা বেড়ে ২০
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সিরিকে দফায় দফায় বিস্ফোরণ, তেহরানে আকাশযান ভূপাতিত
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)