পলিনেট হাউজে চারা উৎপাদন, বদলে যাচ্ছে কৃষি
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জয়পুরহাট সংবাদাদতা:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থাপিত ‘পলিনেট হাউজ’ এখন স্থানীয় কৃষকদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আধুনিক তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে উৎপাদিত উন্নতমানের চারা রোপণ করে উচ্চফলনশীল ফসল ফলিয়ে লাভের নতুন পথ খুঁজছেন চাষিরা।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত এই পলিনেট হাউজে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকার কৃষক। গুণগত মান ভালো হওয়ায় এখান থেকে চারা নিয়ে ভালো ফলন পেয়েছেন অনেক কৃষক।
নওগাঁর মথুরাপুর ইউনিয়ন থেকে আসা কৃষক সামছুল হক বলেন, এখানে আসছি চারা নিতে। গ্রিন বল বেগুনের চারা ৩০০ পিস কিনেছি। নিজেই জমিতে আবাদ করবো। এর আগে এখান থেকে চারা নিয়েছি। চারাগুলো বেশ ভালো হওয়ায় ফলন ভালো হয়েছে। সেজন্য এবারও নিয়েছি।
কৃষক খালেক হোসেন বলেন, আমি প্রথমবারের মতো ঝালের পুল নিতে আসছি। এক হাজার টাকা দিয়ে ৫০০ পিস পুল নিলাম। ৬ শতক জমিতে লাগাবো। এতে যদি ফলন ভালো হয় তাহলে আগামীতে এখান থেকেই বিভিন্ন ধরনের চারা কিনবো।
পলিনেট হাউজের পরিচর্যাকারী আবু রায়হান বলেন, আমাদের এখানে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়। মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বারোমাসি মরিচের চারাও পাওয়া যায়। ছাদ বাগানের টবে লাগানোর জন্য সবজির চারাও আছে। বিভিন্ন প্রজাতির ফুলের চারা আছে। আমরা সবকিছুতে আধুনিক পদ্ধতি ব্যবহার করি। চারা তৈরিতে কোকোপিট ব্যবহার করা হয়। কোকোপিটের চারা নষ্ট হয় না। চারাগুলো মাটির চারার থেকে বেশি উপকারী এবং ফলন ভালো হয়। এতে কৃষক বেশি লাভবান হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)