‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ:
পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
, ০১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৩ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ২৯শে মুহররমুল হারাম শরীফ, ১৮ ছালিছ ১৩৯১ শামসী, ১৭ আগষ্ট ২০২৩ খৃ: দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
“মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস” উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রুইয়াতিল হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং দেশের কক্সবাজার জেলার প্রতিনিধিগণ চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন।
তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার পক্ষ হতে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা মুবারক করেন, আজ ইয়াওমুল জুমুয়াহ শরীফ ১৯ ছালিছ ১৩৯১ শামসী (১৮ আগষ্ট ২০২৩ খৃ:) হচ্ছেন পবিত্র ছফর শরীফ মাস উনার ১লা তারিখ।
এবং পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালিত হবে- আগামী ২৭শে ছফর শরীফ, ১৫ রবি’ ১৩ সেপ্টেম্বর, ইয়াওমুল আরবিয়া (বুধবার)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)