পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় একাট্টা মুসলিম বিশ্ব
মাত্র কয়েক মাসের ব্যবধানে সুইডেনে বেশ কয়েকবার কোরআন শরীফ অবমাননার মতো ঘটনা ঘটে। সবশেষ গত বৃহস্পতিবারও পুলিশি নিরাপত্তায় অবমাননা করা হয় পবিত্র এই কিতাব। যার বিরুদ্ধে একাট্টা হয়ে নিন্দা ও ক্ষোভে ফেটে পড়ছে মুসলিম বিশ্ব।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুলিশের অনুমতি নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টোকহোমে বিক্ষোভ করে কিছু কট্টরপন্থি। ওই বিক্ষোভ থেকে ইসলামের পবিত্র কিতাব কোরআন শরীফ অবমাননা করে এক কট্টরপন্থি। যে এর আগেও ঈদুল আজহার দিন কোরআন শরীফ উনার অবমাননা করেছিল। এ ঘটনায় ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব।
সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, কোরআন শরীফ অবমাননার পর ইরাকের বাগদাদে সুইডেন দূতাবাসে হামলা চালায় দেশটির সাধারণ মুসলিমরা। শুধু তাই নয়, দেশটিতে থাকা সুইডিশ রষ্ট্রদূতকে ইরাক ছাড়ার নির্দেশ দেয় পশ্চিম এশিয়ার দেশটি।
এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানায় মুসলিম দেশগুলোর জোট ওআইসি। জুমুয়াবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন জোটের মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা। তিনি বলেন, কোরআন শরীফ অবমাননা কখনোই স্বাধীনতার বহিঃপ্রকাশ হতে পারে না, এটা স্পষ্টত উসকানি। সুইডিশ কর্তৃপক্ষকে এ ধরনের ঘৃণিত কাজ বন্ধ করার আহ্বান জানান তিনি।
কোরআন শরীফ অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবও। ওই ঘটনার পর দেশটিতে নিযুক্ত সুইডিশ দূতকে ডেকে প্রতিবাদলিপি দেয় রিয়াদ। যেখানে বলা হয়, বারবার এ ধরনের কর্মকা-ের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়কে আহত করছে স্টকহোম। অবিলম্বে এ ধরনের উসকানিমূলক কর্মকা- বন্ধে দেশটির প্রতি আহ্বান জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বৃহস্পতিবারের ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মিশরের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। কোরআন শরীফ অবমাননার শাস্তি হিসেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে সুইডিশ পণ্য বয়কটের আহ্বান জানান প্রতিষ্ঠানটির স্কলাররা।
পবিত্র কোরআন শরীফ উনার অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে কৃষ্ণসাগরীয় তীরবর্তী দেশ তুরস্কও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের ওপর জঘন্য এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা। একই সঙ্গে, এই বিদ্বেষমূলক কর্মকা- বন্ধে নর্ডিক দেশটির প্রতি আহ্বানও জানায় তুরস্ক।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।