পটুয়াখালীতে নিরাপদ মুগডাল উৎপাদন
মুগডালের ফলন বাড়াতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ফসলের মাঠে কীটনাশকের ব্যবহার কমিয়ে কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহারে আগ্রহী করতে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ। সম্প্রতি মুগডালের একাধিক ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় বেশ কিছু টেকসই প্রযুক্তি কৃষকদের মাঠে ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে মুগডালের ফলন বৃদ্ধির পাশপাশি পরিবেশগত ভাবে কৃষক লাভবান হবেন বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা।
সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি মুগডাল চাষ হয় পটুয়াখালীতে। এ বছর ৮৫ হাজার ৪৩২ হেক্টর জমিতে মুগডাল আবাদ করা হয়েছে। এই ডাল চাষে কৃষকদের উৎসাহিত করতে এবং উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি ও জাত উন্নয়নে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় এবার মাঠে মুগডালের বালাই ব্যবস্থাপনা নিয়ে সরাসরি কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কীটতত্ত্ব বিজ্ঞানীরা বলছেন, কীভাবে কীটনাশকের ব্যবহার কমিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব সে বিষয়ে তারা কাজ করছেন। এরই ধারাবাহিকতায় এবার মুগডালের ক্ষেতে ফেরোমন ফাঁদ এবং ব্লু স্টিকি ফাঁদের ব্যবহার নিয়ে আসা হয়েছে। ফলে মুগডালের ফল ছিদ্রকারী পোকাসহ বেশ কয়েক ধরনের পোকা সহজেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে।
সম্প্রতি পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের এক মাঠে মুগডাল চাষের ওপর এক মাঠ দিবসের আয়োজন করা হয়। সেখানে শতাধিক কৃষকের জৈব বালইনাশকের ব্যবহার ও উপকারিতার বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশের ফসলের মাঠে কৃষকরা জৈব বালাইনাশকের বিভিন্ন পদ্বতি ঘুরে ঘুরে দেখেন।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।