পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় বিশৃঙ্খলা করছেন নুর, অভিযোগ ডিএনসিসির
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ডিএনসিসি।
গতকাল বুধবার (২১ মে) বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়। এ সময় নুরের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে ডিএনসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর ফোন করে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। কিন্তু প্রকৌশলী আইন অনুযায়ী ব্যাখ্যা দিয়ে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। এরপরও নুর তার কথা না শুনে প্রকৌশলীকে চাপ প্রয়োগ করেন এবং নগর ভবনে তালা লাগানোর হুমকি দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পরিপ্রেক্ষিতে ২০ মে বিকাল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি করান নুর। এ সময় তারা ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন, যাতে করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং যথেষ্ট প্রমাণ রয়েছে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ হিযবুত তাহরীর-এর নেতা ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে ঘেঁষার চেষ্টা করেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে- তিনি নিজের পছন্দের লোকদের দিয়ে টাকা তোলার জন্য গাবতলী পশুর হাটের ইজারায়ও অনিয়ম করেছেন। আমরা সে কারণেই তার অপসারণ দাবি করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)