নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে উটের আরজি
, ০৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২১ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৬ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
একবার একটি উট সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালিন, খ্বতামুন নাবিয়্যিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত-মহাপবিত্র খিদমত মুবারকে এসে অভিযোগের ভাষায় কি যেন বললো। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই উটটিকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করলেন, তোমার অভিযোগ যদি সত্য হয়, তবে তো ভালই, আর যদি মিথ্যা হয় তবে এর পরিণাম তোমাকে ভোগ করতে হবে। আমি মজলুমকে আশ্রয় প্রদান করি। তাই আমি তোমায় আশ্বাস দিচ্ছি।
এই ঘটনাটি বর্ণনা করেছেন বিশিষ্ট ছাহাবী হযরত তামীম দারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি। উটের সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বাক্যালাপ মুবারক বিনিময়ের বিষয়টি তিনি লক্ষ্য করলেন এবং এ বিষয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে বিষয়টি বিস্তারিত জানার আরজি পেশ করলেন।
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, এই উটের মালিক দীর্ঘদিন এর শ্রম নিয়েছে, বিভিন্ন কাজে খাটিয়েছে। এখন বৃদ্ধ হয়ে পড়ায় শ্রম দিতে পারে না-এ অভিযোগে তাকে জবাই করতে চায়। জবাই হওয়ার ভয়ে উটটি আমার নিকট এসেছে।
ইতোমধ্যে উটের মালিক সেখানে আসলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উটের মালিকের উদ্দেশ্যে ইরশাদ মুবারক করলেন, তোমার বিরুদ্ধে তোমার উট অভিযোগ জানিয়েছে। এই উট দীর্ঘদিন তোমার সেবা করেছে। তুমি নাকি তাকে এখন জবাই করে ফেলতে চাও? উটটির মালিক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে বেয়াদবী-গোস্তাখি ক্ষমা চেয়ে জানালেন, উটটি আর কোন রকম শ্রম দেয়ার উপযুক্ত নয়, কাজেই জবাই করতে চেয়েছিলাম আমি।
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, জীবন-যৌবন, শক্তি সামর্থ্য দিয়ে সে এতদিন তোমার সেবা করেছে, আর এখন জরাগ্রস্ত হয়ে পড়ায় তুমি তাকে জবাই করতে চাও। তোমার কর্তব্য তার প্রতি সদয় হওয়া। সে জবাই হতে চায় না এবং সে তোমার প্রতি করুণ আকুতি জানিয়েছে। কিন্তু সেদিকে কর্ণপাত করোনি তুমি। তুমি তার ফরিয়াদ বুঝতে পারোনি।
এই বলে তিনি সেই উটের মালিকের কাছ হতে ১০০ দিনারে উটটি খরিদ মুবারক করলেন এবং উটটিকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করলেন, আমি মহান আল্লাহ পাক উনার ওয়াস্তে তোমাকে সকল প্রকার ভয়ভীতি ও অধীনতা হতে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












