নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননায় মৃত্যুদণ্ডের আইন করার দাবি সংসদে
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননা ও কটূক্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। একই সঙ্গে যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শেষ নবী হিসেবে মানে না, তাদের ‘অমুসলিম’ ঘোষণা করতে সংসদ থেকে আইন করার দাবি তুলেছেন তিনি।
গত বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হানজালা এসব কথা বলেন।
সংসদ কক্ষে আরবিতে কালেমা ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এসব দেখলে আমাদের ভালো লাগে।’
এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রসঙ্গ টেনে সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, বাংলাদেশের একটি পার্ট রয়েছে, যে অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে।
এই অবস্থার আইনি নিষ্পত্তি চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হানজালা বলেন, আপনি বাংলাদেশের একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে এ দেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননার অভিযোগে শাস্তির প্রসঙ্গে সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেন, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। এ দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে, তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়।
এমপি হানজালার ভাষ্য, আমি বলব যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদ-, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাস করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত -পুলিশ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে -মন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামিনের বেইলবন্ড মোবাইলে, কমবে ভোগান্তি -আইনমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বহুমুখী সংকটে থমকে আছে নারিকেল দ্বীপের জনজীবন
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাঠপর্যায়েই মিলবে এনআইডির জন্মতারিখ সংশোধন সেবা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএসইতে ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট পাবে মধ্যম আয়ের মানুষ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছয় মাসেই চা উৎপাদনে রেকর্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার -জ্বালানিমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার -জ্বালানিমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাড়ির চাকা চলছে না, চুলায় আগুন জ্বলছে না, অচল প্রায় কারখানা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)