নির্বাচন প্রতিরোধ করতে এলে দাঁতভাঙা জবাব দেয়া হবে -নানক
চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ প্রতিরোধ করতে চাইলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও জানান তিনি।
রোববার (২৭ আগস্ট) রাজধানীর আদাবরের শেখেরটেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, ‘নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে অংশ নিতে পারে, আবার নাও নিতে পারে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। তবে, বিএনপিকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, নির্বাচন প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ দাঁত ভাঙা জবাব দেবে।’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, ‘লালবাগ থেকে ছয়জন সশস্ত্র সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। যারা ছাত্রদলের অস্ত্রবাজ সন্ত্রাসী। ওরা অস্ত্র আনছে, অস্ত্র মজুদ করছে নির্বাচনকে ব্যাহত করার জন্য। নির্বাচনকে প্রতিরোধ করার জন্য। কাজেই যারা অস্ত্র মজুদ করছে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না। সতর্ক সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। ওদের আস্তানাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ওরা কোথায় সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কোথায় অস্ত্র মজুদ করছে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।’
বিএনপি পুরনো চরিত্রে ফিরে গেছে জানিয়ে তিনি বলেন, ‘ওরা (বিএনপি) সন্ত্রাসবাদ সৃষ্টি করেছিল। ওরা এই দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করেছিল। আবার এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার জন্য সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।