নিরাপত্তায় ঢিলেমি, বিমানে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অপারেশনাল বা পরিচালন এলাকা এবং উড়োজাহাজে দায়িত্বরত কর্মীদের দায়িত্ব পালনে ঢিলেঢালা ভাব ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। উড়োজাহাজের সামগ্রিক সুরক্ষা নিশ্চিতে অপারেশনাল এরিয়ায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীর সুনির্দিষ্ট দায়িত্ব, জবাবদিহি ও কর্তৃত্ব কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখতে ধারাবাহিক কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতার শর্ত পূরণেও নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
সম্প্রতি বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর থেকে সংস্থাটির সব বিভাগীয় প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি জরুরি প্রশাসনিক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিমানে সার্বিক সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে অপারেশনাল এরিয়ায় দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। কিন্তু অনেক ক্ষেত্রে দায়িত্ব পালনে স্পষ্টতার অভাব পরিলক্ষিত হওয়ায় সংস্থাটির পরিচালনা কার্যক্রমে নিরাপত্তা বিঘিœত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছিল।
প্রশাসনিক আদেশে বিমানের করপোরেট পলিসি ম্যানুয়াল (সিপিএম) এবং জব ডেসক্রিপশন ম্যানুয়ালের (জেডিএম) কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, সিপিএমের অনুচ্ছেদ ৪.৪.৭ অনুযায়ী ফ্লাইট পরিচালনায় নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তাদের নিয়মিত ধারাবাহিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা ধরে রাখতে হবে। এ ছাড়া বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (রেগুলেটরি অথরিটি) নির্দেশনানুসারে নির্দিষ্ট কিছু সংবেদনশীল পদের ক্ষেত্রে আবশ্যিকভাবে কারিগরি দক্ষতার শর্তাবলি পূরণ করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী প্রয়োজনীয় কারিগরি মান ও প্রশিক্ষণ ছাড়া দায়িত্বে নিয়োজিত থাকতে পারবেন না।
চিঠিতে আরও জানানো হয়েছে, করপোরেট পলিসি ম্যানুয়ালের ৩.৪ অনুচ্ছেদ অনুযায়ী জেডিএমে প্রতিটি পদের বিপরীতে সংজ্ঞায়িত জবাবদিহি, কর্তৃত্ব ও দায়িত্ব (অ্যাকাউন্টিবিলিটি, অথরিটি অ্যান্ড রেসপনসিবিলিটি ) যথাযথভাবে মেনে কাজ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের বিধিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। দায়িত্ব নিয়ে সমন্বয়হীনতা দূর করতে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কেন্দ্রীয় প্রশাসন।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারীর নতুন নিয়োগ, পদায়ন, পদোন্নতি, বদলি কিংবা নতুন স্থানে (অভ্যন্তরীণ বা বৈদেশিক স্টেশন) নিযুক্তির সময় সংশ্লিষ্ট পদের লিখিত জবাবদিহি, কর্তৃত্ব ও দায়িত্বের বিবরণী কেন্দ্রীয় প্রশাসন থেকে সরাসরি সরবরাহ করা হবে। সংস্থাটির সংগঠন ও পদ্ধতি (ওঅ্যান্ডএম) শাখার সহায়তায় নিয়োগ শাখা, পার্সোনেল শাখা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সেলগুলো যৌথভাবে প্রক্রিয়াটি নিশ্চিত করবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।