শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নিত্যপণ্যের বাজারে ‘জ্বালানি সংকটের চাপ’

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, রাত ১২:০০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:২৭
নিত্যপণ্যের বাজারে ‘জ্বালানি সংকটের চাপ’
নিজস্ব প্রতিবেদক:
সকালবেলা বাজারে ঢুকেই নোমানের চোখে মুখে ক্লান্তি। হাতে ব্যাগ, তালিকা ছোট; কিন্তু হিসাবটা অনেক বড়। সবজির দাম শুনে নোমান থেমে গেলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, ‘এভাবে চললে সংসার চালানোই কষ্ট হয়ে যাবে।’
গতকাল জুমুয়াবার (২৪ এপ্রিল) সরজমিনে রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দুই-একটি সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগই এখনো ৬০ টাকার ওপরে কেজিদরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটের চাপে পরিবহনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাড়ায় পণ্যের দাম বাড়ছে। ফলে নিত্যপণ্যের বাজারে চাপ এখন আর শুধু সরবরাহ-জোগানের নয়, জ্বালানি খরচের প্রভাবও স্পষ্ট।
বাজারে প্রতিকেজি পটোল বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকায়। এছাড়া প্রতিকেজি বরবটি ১০০ টাকা, করলা ৭০ টাকা, বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, কুমড়া ৩০ টাকা এবং প্রতিপিস লাউ ৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।
সবজির পাশাপাশি মুরগির বাজারেও বেড়েছে দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।
গত দুই সপ্তাহে বাজারে ডিমের দাম ডজনে প্রায় ২০ টাকা বেড়েছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। বিক্রেতারা জানান, গাড়িভাড়া বাড়ায় পাইকারি বিক্রেতারা ডিমের দাম বাড়িয়েছেন। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
তেলের বাজারে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও পুরোপুরি স্থিতিশীল হয়নি পরিস্থিতি। সরবরাহ বাড়লেও কমিশন না থাকায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে গায়ের রেটে। তবে খোলা তেলের বাজার এখনো অস্থির। কোথাও ২০০ টাকা, কোথাও ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা তেল।
চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। ২৫ কেজির লবণের বস্তাও ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাড়তি দামের মসলার বাজারে কোনো পরিবর্তন আসেনি, ডালের দামও আগের সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।
এতে অসন্তোষ বাড়ছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা বলছেন, বাজারে সামান্য কিছু পণ্যের দাম কমলেও তা কোনো স্বস্তি দিচ্ছে না। নোমান নামে এক ক্রেতা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে গেছে, সেই প্রভাব এখন বাজারে পড়ে গেছে। এভাবে চললে আমাদের জন্য খেয়ে-পড়ে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। দুই-একটা পণ্য দিয়ে তো সংসার চলে না।
এদিকে, বাজারে ব্যবসায়ীদের সবচেয়ে বড় উদ্বেগ এখন পরিবহন ব্যয়। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম এবং পরিবহন খরচ বাড়ার কারণে নিত্যপণ্যের দামে চাপ তৈরি হচ্ছে। এতে ভবিষ্যতে আরও দাম বাড়ার আশঙ্কাও করছেন তারা।
খুচরা বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ ও পাইকারি বাজারের দামের চাপেই খুচরা বাজারে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়ছে। সবজি বিক্রেতা আনিস বলেন, আমরা যে দামে কিনে আনি, তার ওপরে সামান্য লাভ রেখে বিক্রি করি। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ অনেক বেড়ে গেছে, ট্রাক ভাড়া বেশি, আনলোডিং খরচও বেশি। তাই কিছু পণ্যের দাম আগের মতো রাখা যাচ্ছে না।
মো. শাহবুদ্দিন নামে আরেক বিক্রেতা বলেন, অনেক দূর-দূরান্ত থেকে পণ্য আসে। পাইকারিতেই বস্তায় ১০০ থেকে দেড়শো টাকা বেশি লাগে। পরিবহন খরচ বাড়লে আমাদেরও বেশি দামে কিনতে হবে, বেশি দামে বেচতেও হবে। আমাদের তো কিছু করার নাই।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৬ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৬ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৬ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৬ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৭ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৭ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৭ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৭ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৭ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৭ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৭ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৭ ঘণ্টা আগে