নারিকেল দ্বীপে যাচ্ছে না জাহাজ পর্যটকের অভাবে
-কষ্টে দিন কাটছে দ্বীপবাসির
, ২৮শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পর্যটনের ভরা মৌসুমে কথিত পরিবেশের অজুহাতে কক্সবাজারে পর্যটক যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। আর এতে করে স্থানীয় মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। যার কারণে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন তারা।
এরইমধ্যে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে নারিকেল দ্বীপের উদ্দেশ্যে অত্যন্ত সীমিত আকারে একটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। তবে যাত্রী সংকটে নির্ধারিত জাহাজটি ছাড়েনি। যদিও এর আগে ক্ষুব্ধ দ্বীপবাসি পূর্ণমাত্রায় পর্যটক যাতায়াত উন্মুক্ত না করলে কোন জাহাজ প্রবেশ করতে দিবেন না বলে প্রতিবাদ সভা করেছেন।
অনুমতি পাওয়া কেয়ারি সিন্দবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ আলম বলেন, জাহাজের যাত্রীধারণ ক্ষমতা ৩৫০ জন। কিন্তু গত বুধবার রাত পর্যন্ত দ্বীপে যেতে ইচ্ছুক পর্যটকের টিকিট বুকিং হয়েছে মাত্র কয়েকটি। এ কারণে জাহাজটি ছেড়ে যায়নি। তবে ১ ডিসেম্বর থেকে কক্সবাজার থেকে পর্যটক পরিবহন শুরু হবে।
গত ১৯ নভেম্বর পরিবেশ মন্ত্রণালয়ের অফিস আদেশে নারিকেল দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন এবং একই সঙ্গে নারিকেল দ্বীপগামী জাহাজ চলাচল নিয়ে বেশ কিছু বিতর্কিত দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সকল নির্দেশনা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা ও স্থানীয় দ্বীপবাসি। কারণ ভরা পর্যটনের মৌসুমের আয়েই তারা সারাবছর ভালোভাবে চলতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে হত্যা, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ মাসের শিশু বিএসএফের পুশইনের শিকার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)