নদী বাঁচাতে দখলদারদের সরিয়ে দিতে হবে
নিজস্ব প্রতিবেদক:
দেশের নদীগুলোকে রক্ষায় দখলদারদের সরিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, ৫৪ হাজার চিহ্নিত নদী খেকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে দায়বদ্ধ করলে নদী আগের জায়গায় ফেরত আসতে বাধ্য। প্রতি বর্ষায় নদী নিজের রূপ ফেরত আনার জন্য সচেষ্ট থাকে। শুধু দরকার নদী খেকোদের কালো হাত সরিয়ে দেওয়া।
গতকাল জুমুয়াবার রাজধানীর বাহাদুর শাহ পার্কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে পার্ক থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত র্যালির আয়োজন করা হয়।
স্থপতি ইকবাল হাবিব বলেন, এবারের নির্বাচনে নদী খেকোদের উপস্থিতি, সংযুক্তি বা আশকারা যাতে না থাকে। নির্বাচনে দলীয় ইশতেহারে নদী রক্ষায় যদি সুস্পষ্ট নির্দেশনা না থাকে। যদি আদৌ ভোটের নির্বাচন হয়, তাহলে আমরা প্রতিবাদ, এক ধরনের প্রতিশোধের ব্যবস্থা নেব। এটি আমরা নিশ্চিত করতে চাই। কারণ মানুষ জেগে উঠেছে।
বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘নদী রক্ষার জন্য সরকার প্রথমে নদী সেল, নদী টাস্কফোর্স, তারপর নদী রক্ষা কমিশন করেছে। কিন্তু নদী রক্ষার ক্ষমতা এখনো নদী রক্ষা কমিশনের নেই। তাই আমরা কমিশনকে বলছি নখদন্তহীন বাঘ। নদী দখল ও দূষণ প্রতিরোধে কমিশনের কোনো ক্ষমতা নেই। তাদের জেলা প্রশাসন বা বিভিন্ন সংস্থার ওপর নির্ভর করতে হয়। কমিশনকে নদী রক্ষায় আরও শক্তিশালী করতে হবে।’
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।