বাড়ছে দাম, কমছে ক্রেতা:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আগুন ইফতার বাজারেও
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ মার্চ, ২০২৩ খ্রি:, ১৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিন অস্বাভাবিক হারে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আগুন থেকে বাদ যাচ্ছে না চাল, ডাল, আটা, চিনি থেকে শুরু করে সবজি বাজারও। যার প্রভাব পড়েছে ইফতার বাজারেও।
এবারের রমাদ্বান শরীফে দাম বেড়েছে সকল ইফতার সামগ্রীর। এ অবস্থায় ক্রেতাদের অসহায় আত্মসমর্পণ ছাড়া অন্য কোন উপায়ও নেই। দফায় দফায় দাম বাড়লেও বাজার মনিটরিংয়ের যথেষ্ট অভাব রয়েছে। একইসঙ্গে বিক্রেতাদের সিন্ডিকেটও স্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় অনেকের ইচ্ছা থাকলেও চাহিদা মাফিক পণ্য কিনতে পারছেন না। তবে বিক্রেতারা বলছেন- অনেকেই আসছেন, দেখছেন, দাম জিজ্ঞাসা করছেন কিন্তু না কিনেই ঘুরে যাচ্ছেন।
চকবাজারের শাহী পরাটা বিক্রেতা রুবেল মিয়া বলেন, প্রথম রোজায় বিক্রি একটু বেশি হয়েছে তবে সামনে এই বিক্রি কমে আসবে। যেটুকু বিক্রি হয়েছে সেটাও খুব একটা ভালো না। মানুষ প্রথম দিকে কষ্ট করে হলেও ইফতার কিনছে কিন্তু এভাবে তো প্রতিদিন কিনবে না। পেঁয়াজ, আটা, তেলসহ সবকিছুর দাম যেভাবে বাড়ছে তাতে আমরাও দাম না বাড়িয়ে পারছি না। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমরাও অপারগ।
লাবাং বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ক্রেতা আসছে, দেখছে, দাম জিজ্ঞাসা করছে কিন্তু কিনছে কম। যেভাবে দাম বেড়েছে তাতে অনেকেই চাহিদা অনুযায়ী কিনতে হিমশিম খাচ্ছেন। গত বছর যেভাবে বিক্রি হয়েছে এবছর তার চেয়ে অনেক কম বিক্রি হবে। মানুষের হাতে টাকা নাই; টাকা না থাকলে কিনবেন কীভাবে?
রাজধানীর বংশাল থেকে ইফতার কিনতে আসা মোহাম্মাদ রাইয়ান নামের এক ক্রেতা বলেন, পুরান ঢাকার এই ইফতার বাজার বিখ্যাত। প্রতি বছর রমাদ্বান শরীফে আমাদের বাসার ইফতার চক বাজার থেকেই কেনা হয়। এ বছরও কিনতে এসেছি। যেভাবে সবকিছুর দাম বাড়ানো হয়েছে তাতে চাহিদামাফিক সবকিছু কিনতে পারছি না। কয়েকটি আইটেম কিনেই বাজেট শেষ হয়ে গেছে। প্রতিদিন যেহেতু ইফতার সামগ্রী কিনতে হয় সেহেতু এমন চড়া দামে আমাদের বেশ বিপাকে পড়তে হচ্ছে।
মতিঝিল থেকে ইফতার সামগ্রী কিনতে আসা ফয়সাল আহমেদ নামে এক ক্রেতা বলেন, আমরা বন্ধুরা কয়েকজন মিলে মেসে থাকি। সবাই মিলে একদিন ইফতার করবো বলেই এখানে সবকিছু কিনতে এসেছি। কিন্তু সবকিছুর দাম দেখে মনে হচ্ছে এখানে আসাটাই ভুল হয়েছে। অনেক কিছুর পরিকল্পনা থাকলেও অল্পকিছু কিনেই মেসে ফিরতে হবে।
কেরানীগঞ্জ থেকে ইফতার সামগ্রী কিনতে আসা জুনাইদ বলেন, আমি কেরানীগঞ্জ থেকে ইফতার সামগ্রী কিনতে এসেছি। কিন্তু প্রতিটি আইটেম দাম অতিরিক্ত। ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক খাবার কিনতে পারছি না। যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে সামনে আরও সমস্যা হতে পারে। ১০০০ টাকা নিয়ে বাজারে এসেও তেমন কিছুই কিনতে পারিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)