দু-বেলা পাতে সবজি দেয়াও দায়
বাজারে সবজির দাম ক্রমেই বাড়ছে। ৬০ টাকার নিচে কোনো সবজিই কিনতে পারছেন না ক্রেতারা। দাম অস্বাভাবিক বাড়ায় চরমভাবে অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যমআয়ের মানুষ। তারা ক্ষোভ ঝেড়ে বলছেন, মাছ-গোশত তো দূরের কথা এখন দু-বেলা পাতে সবজি দেওয়াও দায়।
রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শিম। একই দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন ও বরবটি। তার চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে গাজর ১৪০ টাকা ও টমেটো ১২০ টাকা। সেঞ্চুরির কাছাকাছি বিক্রি হচ্ছে (৮০ থেকে ৯০ টাকা) কচুরমুখি, কচুর লতি, করলা উচ্ছে ও করলা। চাল কুমড়া, কদু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা পিস। এছাড়াও প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৬০ টাকা। কাঁচা-কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গরিবের সবজি বলে খ্যাত ধুন্দলের কেজি ৬০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স ও পটলও। অর্থাৎ ৬০ টাকা কেজির নিচে কোনো সবজিই নেই বাজারে।
এক দশক ধরে পাঁচ সদস্য নিয়ে মহাখালীতে বসবাস করা পোশাক কারখানার কর্মী সামসুল আলম বলেন, এত কষ্টের দিন আগে কখনো পার করিনি। আয়ের তুলনায় ব্যয় বাড়ায় পরিবারের খরচ মেটাতে গত ঈদের পর থেকে এখন পর্যন্ত গরুর গোশত কিনতে পারিনি। মাছ কিনেছি মাত্র ৮ থেকে ১০ দিন। এত দিন আমার সংসার চলছে ডাল-সবজিতেই। এখন সবজির যেভাবে দাম বাড়ছে তাতে, সবজি খাওয়াও বন্ধ করে দিতে হবে। কীভাবে যে সংসার চালাবো সে চিন্তা করছি।
বাজারের এই পরিস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সবুজ নামের এক ক্রেতা। তিনি বলেন, ৬০ টাকা টাকার নিচে কোনো সবজি নেই। এক সপ্তাহ আগেও ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া ঢেঁড়স ও পটল এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। বাজারে সব কিছুর দাম বাড়তি। খুব খারাপ অবস্থায় দিন পার করছি। আর কিছু দিন বাজারের অবস্থা থাকলে ঢাকা ছাড়তে হবে।
এদিকে দাম বাড়ার কথা স্বীকার করেন মহাখালী বাজারের ব্যবসায়ী সুমন পাটোয়ারী। তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, সব কিছুরই দাম বাড়ছে। আমরা কারওয়ান বাজার থেকে মাল কিনে এখানে বিক্রি করি। আমরা দাম বাড়াই না, যারা দাম বাড়ায় তাদের জিজ্ঞেস করেন কেন বাড়াচ্ছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।