শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সংকট তীব্র, ক্ষুব্ধ বিএনপি:

দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, রাত ১২:১০

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রণয়ন করা হলেও হঠাৎ এর পরিবর্তন ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এতে হতাশ ও ক্ষুব্ধ। দলটির পক্ষে বলা হচ্ছে, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। যে সনদের কথা বলে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে চূড়ান্ত সনদের মিল নেই।
এতে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন রেফারি হয়ে গোল দেওয়ার এক মহাবিতর্কিত নজির স্থাপন করেছে। মনে হচ্ছে ঐকমত্য কমিশন, সরকার এবং দু-তিনটি রাজনৈতিক দল একই পক্ষ।
বিএনপির এই প্রতিক্রিয়ার সঙ্গে একমত তাদের সমমনা দলসহ বেশির ভাগ রাজনৈতিক দল।
অন্যদিকে জামাত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিপরীত অবস্থান নিয়েছে। জামাতের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের চূড়ান্ত সনদকে সমর্থন করে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে দিতে হবে। এনসিপির পক্ষে বলা হয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে। সার্বিক এই অবস্থায় অনেকের ধারণা, প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে এই বিভাজন দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা সৃৃষ্টি করতে পারে।
গত ২৮ অক্টোবর বাস্তবায়ন সুপারিশসহ ‘জুলাই সনদ-২০২৫’ সরকারের কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলমান। বিশেষ করে সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটের প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর মধ্যে সনদের ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি ও ভিন্নমত) বাদ দিয়ে গণভোটের প্রস্তাবে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপর আগামী সংসদকে সুপারিশ বাস্তবায়নের জন্য ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং ২৭০ দিন বা ৯ মাস সময় বেঁধে দেওয়া এবং সেই সময়ের মধ্যে সংসদ ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত করার সুপারিশ নিয়ে সংকট দেখা দিয়েছে।
এ ছাড়া বেশির ভাগ রাজনৈতিক দলের আপত্তি উপেক্ষা করে গণভোটে জনগণের সম্মতি পাওয়া গেলে ভোটের সংখ্যানুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনেও সংকট তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এই পরিস্থিতি সম্পর্কে গত বুধবার বলেন, আমি আগেই বলেছিলাম, জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসবে। আমি এটিকে ঐকমত্য কমিশনের বদলে আংশিক ঐকমত্য কমিশন বলি। কারণ এ কমিশন দেশের সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার চেষ্টা করেনি। তার পরও মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে যে জুলাই সনদ জমা দিয়েছে, সেটা তো আংশিক রাজনৈতিক দলগুলোর সমঝোতাও না। এতে বোঝাই যাচ্ছে, এতে এই কমিশন নিজেদের পূর্বপরিকল্পনা বাস্তাবায়ন করেছে। কারণ এই কমিশনের সহসভাপতি নিজেই বলেছিলেন যে সংবিধান নতুন করে লিখতে হবে। বিএনপিকে বিভ্রান্তির মধ্যে ফেলে তারা এ কাজটি করেছে। বিএনপির উচিত প্রতারণার জন্য কমিশনের শাস্তি দাবি করা। এই কমিশন জুলাই সনদের নামে দেশে একটি ধূম্রজাল তৈরি করার অপচেষ্টা করছে। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে জাতিকে বিরত রেখে ইচ্ছামতো ক্ষমতায় থেকে যাতে ক্ষমতা ভোগ করা যায় তার জন্যই কলকাঠি নাড়া হচ্ছে।
মির্জা ফখরুল বললেন, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে : ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অবাক হয়ে আমরা লক্ষ করলাম, গতকাল (গত মঙ্গলবার) যখন ঐকমত্য কমিশন প্রতিবেদন প্রকাশ করল, নোট অব ডিসেন্টগুলো নেই! পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন, এটা আমি বলব জনগণের সঙ্গে একটা প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এটা প্রতারণা। অবিলম্বে এ বিষয়গুলো সংশোধন করতে হবে। অন্যথায় এটি ঐক্যের বিপরীতে যাবে।
গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিচার-সংস্কার-নির্বাচন, অন্তর্র্বতী আমলে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু কমিশন যেসব সুপারিশ দিয়েছে তাতে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না। গত বুধবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা (ঐকমত্য কমিশনের কাছে) পক্ষপাতমূলক আচরণ আশা করি না। গত ১৭ অক্টোবর পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে যেটি স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা ওখানে নেই। শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সুপারিশ। ঐকমত্য হলো কিভাবে, নোট অব ডিসেন্ট কোথায় কোথায় আছে, সেগুলোর কোনো কিছুই সেখানে উল্লেখ নেই।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৭ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৭ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৭ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৭ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৭ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৭ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৭ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৭ ঘণ্টা আগে