দিনাজপুরে এবার কাঁঠালের ব্যাপক ফলন
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জেলার ১৩টি উপজেলায় এবারদ অনুকূল আবহাওয়ার ফলে ৮০ হাজার ৬৫০ টন কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ-পরিচালক এজামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিনাজপুরের মাটি কাঁঠাল চায়ের জন্য উপযোগী হওয়ায় দিন দিন এই উৎপাদন বাড়ছে। এর ফলে চলতি বছর এই জেলায় কাঁঠাল ফলের ব্যাপক ফলন হয়েছে।
ফলে অনুকূল আবহাওয়া ও কাঁঠাল ফল উৎপাদনের জন্য সুষ্ঠু পরিবেশ চলমান থাকায় এবার জেলার সবগুলো উপজেলাতেই কাঁঠালের বাম্পার উৎপাদন হয়েছে।
ইতোমধ্যে জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভায় কৃষি বিভাগের মাঠকর্মীদের মাধ্যমে কাঁঠাল উৎপাদনের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, এবার হঠাৎ ঝড়-বৃষ্টিতে আম-লিচুর ক্ষতি হলেও কাঁঠালের কোনো ক্ষতি হয়নি। মৌসুমের শেষ পর্যন্ত গাছে থাকা কাঁঠাল আহরণ করতে পারলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ফলন অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলার বিরামপুর উপজেলায় ঘাটপাড় গ্রামের আশেকুর রহমান এবং পার্শ্ববর্তী বেপারিটোলা গ্রামের লুৎফর রহমানসহ কয়েকজন জানান, এই এলাকার প্রায় সবার বাড়িতেই কাঁঠাল গাছ রয়েছে। ফলনও হয়েছে ব্যাপক।
গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে এবং আগামী কিছুদিনের মধ্যে কাঁঠাল পাকতে শুরু করবে। তখন নিজেরা খাওয়ার পাশাপাশি অতিরিক্ত কাঁঠাল হাট-বাজারে বিক্রি করতে পারবে।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা নুরুজ্জামান জানান, এই উপজেলায় ৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় ৫৭৬ হেক্টর জমি ও বসত-বাড়িসহ অন্যান্য স্থানে কাঁঠাল গাছ রয়েছে। প্রায় গাছে বাম্পার কাঁঠাল ফল লক্ষ্য করা যাচ্ছে। এবার এই উপজেলায় ৮ হাজার ৪৫০ টন কাঁঠাল উৎপাদনের আশা করছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকাররা কীভাবে বসবেন কত টাকা লাগবে, নীতিমালা প্রকাশ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাটারিচালিত রিকশার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এত টাকা খরচ করে লাভ কী?’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনি লড়াইয়ে শেখ হাসিনাকে ফেরানো হবে -চিফ প্রসিকিউটর
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিকায়ন হচ্ছে ঢাকা মেডিক্যাল
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদায়ে উদ্যোগ বেড়েছে, কমেনি ঋণের বোঝা
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামাত’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর বাটা সিগন্যাল থেকে কয়েকটি ককটেল উদ্ধার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাস্টমস হাউসে ‘দুর্বৃত্তায়ন’ চলছে : নৌপরিবহন মন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)