তিন মামলায় আসামি ১০ হাজার আনসার
, ২১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ে ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। পরে সচিবালয়ে আটকে পরা উপদেষ্টা, সমন্বয়ক ও সচিবসহ কর্মকর্তাদের উদ্ধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গেলে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ডিএমপির তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখনও পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শাহবাগ, রমনা ও পল্টন থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানায় কর্মকর্তারা।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় এজাহারনামা আসামি ২০৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, ‘সচিবালয়ের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ২০৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত হিসেবে দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছে।’
পল্টন থানা সূত্রে জানা যায়, একই ঘটনায় পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জনে নাম উল্লেখ করে আরও ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
রমনা থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় রমনা থানায়ও একটি মামলা হয়েছে। মামলায় ৯৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ মামলায় রমনা থানায় এখনও পর্যন্ত গ্রেফতার ৮৫ জন আনসার সদস্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)