তাপদাহে পিচ গলে মহাসড়ক যেন মৃত্যুর ফাঁদ
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেশ কিছু স্থান দেবে গিয়ে ঢেউয়ের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। মহাসড়কটি যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। যানবাহনের ক্ষতির পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যেন দেখার কেউ নেই। সড়ক বিভাগ বলছে তীব্র তাপদাহের কারণে পিচ গলে যাওয়া এবং সড়কে চলাচল করা গাড়ি ওভার লোডিংয়ের কারণে এমনটি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহ থেকে কালীগঞ্জ যাওয়ার পথে তেঁতুলতলা বাজার, বিষয়খালী বাজার, সালাভরা, খয়েরতলা বাকুলিয়াসহ যশোর সীমানা পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় ৮০০-১২০০ মিটার রাস্তা ঢেউয়ের মতো অবস্থায় রয়েছে। এসব রাস্তা পার হতে হয় ঝুঁকি নিয়ে। রাস্তার এমন অবস্থায় চলার পথে বিকল হচ্ছে যানবাহন। গত দুই সপ্তাহ ধরে এই সড়কটি এতটাই বেহাল যে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই সড়কটি দেখলে বোঝার উপায় নেই এটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। বেঁকে যাওয়া জায়গাগুলো ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামত করা হচ্ছে। সড়কটি এমনভাবে মেরামত করে চলাচলের উপযোগী করা হলেও বর্ষা মৌসুমে খানাখন্দে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। সড়কটি এখন পথচারী এবং যানবাহনের জন্য গলার কাঁটা।
জানা যায়, দুই মাস হলো ঝিনাইদহ-যশোর সড়ক উইকেয়ার সেকশন (ফেজ-১) ছয় লেন প্রকল্পের অধীনে সড়কটি হস্তান্তর করা হয়েছে। যার ফলে ঝিনাইদহ সড়ক বিভাগের অধীনে নেই। সড়কের সকল সমস্যা প্রকল্পের মাধ্যমে সমাধান করা হচ্ছে। ইতোমধ্যে ৮০০ মিটার রাস্তার সমস্যা চিহ্নিত করে সেগুলো মেরামত করা শুরু করেছে।
ঝিনাইদহ-যশোর সড়ক উইকেয়ার সেকশন (ফেজ-১) ছয় লেন প্রকল্পের ব্যবস্থাপক নিলন আলী বলেন, তীব্র তাপদাহের কারণে বিটুমিন গেলে গেছে। এর পাশাপাশি সড়কে চলাচলকারী গাড়িগুলো ওভার লোডিংয়ের কারণে সড়কে এমন ঢেউ খেলানো অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কটি মেরামত করে চলাচলের জন্য উপযোগী করে তোলা হচ্ছে।
তবে ঝিনাইদহ-যশোর সড়ক উইকেয়ার সেকশন (ফেজ-১) ছয় লেন প্রকল্পের অধীনে সড়কটি হস্তান্তর করার কারণে ঝিনাইদহ সড়ক বিভাগের করার কিছু নেই। এখন সড়কের সকল সমস্যা প্রকল্পের মাধ্যমে সমাধান করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)