ঢাকা-টাঙ্গাইল সড়কদ্বীপে সবজি চাষ
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের সার্ভিস লাইনের সড়কদ্বীপে (আইল্যান্ডে) চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শাক-সবজি। সড়কের পাশের বাসিন্দারা শখের বসে সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। নানা রঙের এই সবজি সড়কের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েকগুন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার আইল্যান্ডে সবজি চাষ হচ্ছে। আগাছা পরিষ্কার করে পরম যতেœ লালশাক, পুঁইশাক, পালংশাক, ঢেঁড়স, পেপেসহ বিভিন্ন প্রকার শাক-সবজি চাষ করছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও পথচারীরা বলেন, আগে সড়কদ্বীপ ময়লা আবর্জনায় ভরে থাকত। কিছু উৎসাহী মানুষ আইল্যান্ডে পরিষ্কার করে বিভিন্ন জাতের শাক-সবজি চাষ করতে শুরু করেন। তারা নিজেদের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি এই সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তাদের এই উদ্যোগের কারণে সড়কের সৌন্দর্য কয়েকগুন বেড়েছে।
আলাউদ্দিন নামে এক চাষি বলেন, সড়কদ্বীপের ফাঁকা যায়গা নোংরা ও ঘন জঙ্গলে ভরা ছিল। এগুলো পরিষ্কার করে মৌসুমি সবজি চাষ করছি। ফলে পরিবারের সবজির চাহিদা পূরণ হচ্ছে। প্রতিবেশীরাও খাচ্ছেন। চাকরি এবং ব্যবসার পাশাপাশি অনেকে অবসর সময়ে সড়কদ্বীপে চাষবাদ শুরু করেছেন।
ট্রাক চালক সমশের বলেন, আমি বালির ট্রাক চালাই। আইল্যান্ডের মধ্যে সবজি চাষ করেছি। লোকজন বাহবা দেয়। অনেক ভালো ফলন হয়। আমাদের প্রয়োজন মিটিয়ে এই সবজি বিক্রিও করি। বাড়তি কিছু আয় হয়।
এই সড়কে যাতায়াতকারী আব্দুল্লাহ বলেন, সড়কের সৌন্দর্য অনেকগুন বৃদ্ধি পেয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় সড়কদ্বীপে সবুজের সমারোহ দেখতে ভালোই লাগে। যারা সবজি চাষ করছেন তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
কালিয়াকৈর কৃষি সম্প্রসারণ অফিসার আতিক আহম্মদ ফাত্তাহ বলেন, আইল্যান্ডে সবজি চাষের বিষয়টি নজরে এসেছে। আমরা সবসময় যেকোনো ধরনের সবজি চাষকে উদ্বুদ্ধ করি। তাদের সার ও বীজসহ প্রয়োজনীয় সেবা পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আজ প্রশ্ন সহজ, পরীক্ষা দিয়ে খুশি, তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেলপথে পণ্য পরিবহন মাত্র ৩-৪ শতাংশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)