শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার

-অবরোধে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, সকাল ৫:৫৬
ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচেছ। বিজিবির বিশেষায়িত র‌্যাপিড এ্যাকশন টিমের (র‌্যাট) সদস্যরা রাজধানীতে মোতায়েন রয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবি সদস্যরা সকাল থেকে র‌্যাট সদস্যদের ঢাকার সচিবালয় ও আশপাশের এলাকায় টহল দিতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি, পল্টন, গুলিস্থান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হচ্ছে।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ:
বিএনপি ও জামাতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর ভেতরে কিছু বাস চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। রাজধানীর সায়েদাবাদ, যাত্রবাড়ী থেকে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড, গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস।
সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা গেছে, অনেক কাউন্টারই বন্ধ। কেউ কেউ কাউন্টার খুলে বসলেও যাত্রী নেই। বাস ভর্তি না হওয়ায় জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে আগ্রহী যাত্রীরা পড়েছেন বিপাকে। যাত্রী কাউন্টারে এলেও তারা গন্তব্যে যেতে পারছেন না। যাত্রী সংকটের কারণ দেখিয়ে ছাড়া হচ্ছে না কোনো বাস। অবরোধের কারণে বাস কাউন্টারে যাত্রীর ভিড় নেই। যে কয়জন আসছে তাতে যাত্রী নেই বললেই চলে। আর যাত্রীরা বলছেন, অবরোধ আতঙ্ক বিরাজ করছে কাউন্টারে। হামলা-ভাঙচুরের ভীতি আছে তাদের মধ্যেও।
সায়েদাবাদ কেকে ট্রাভেলস ট্রান্সপোর্টের সুপারভাইজার জলিল মিয়া জানান, অবরোধের কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। কিছু যাত্রী এলেও গাড়ি চালানো সম্ভব নয়। রাস্তায় আগুন জ্বলছে, তাই সমস্যা তৈরি হচ্ছে। যাত্রী কেন নেই– জানতে চাইলে তিনি বলেন, ‘অবরোধে যাত্রীরা আতঙ্কে আছে। আমাদের বাস চালানোর নির্দেশনা আছে। বাস আমরা ছাড়তেও রাজি। যাত্রী না থাকলে কেমনে যাব? লোকসান করে তো বাস চালাতে পারব না। ২০টা যাত্রী আর টোল খরচা হলে না হয় ছাড়া যায়।’
স্টারলাইন কাউন্টারের সুপারভাইজার শামীম বলেন, ‘পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারলে গাড়ি চালানো যেত। কিন্তু আমাদের মধ্যেও আতঙ্ক আছে। বাস ভাঙচুর, পোড়ানোর খবর আসছে। আজ সকাল থেকে কোনো বাসে যাত্রী নেই। কেউ চায় না দুর্ভোগ-ভোগান্তি হোক। আমরা চাই না কেউ না খেয়ে থাকি।’
অবরোধের মধ্যে যান চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এ সময়ে যানের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধের বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে যান চলাচলের এই সিদ্ধান্ত নিয়েছে। পরিবহণ চলাচল যেন বাধাগ্রস্ত না হয় এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৪ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৪ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৪ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৪ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৪ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৫ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৫ ঘণ্টা আগে