ঢলের স্রোতে ব্রিজ ভেঙে নদীতে, ভোগান্তি
টানা দুই দিনের থেমে থেমে ভারিবর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে শেরপুরের নালিতাবাড়ীতে পুরোনো একটি লোহার ব্রিজ ভেঙে নদীতে ডুবে গেছে।
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
স্থানীয়রা জানান, দুপুরের দিকে নদীর পানি বেড়ে ব্রিজটি সম্পূর্ণ তলিয়ে যায়। এ সময় দুই পাড়ের মানুষ নিরাপদে সরে যেতে পারলেও ব্রিজের মাঝখানে থাকা দুই শিশু ও দুই যুবক পানির স্রোতে ভেসে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় চারজনই নিরাপদে নদীর তীরে উঠে আসেন।
তারা আরও জানান, ব্রিজটি দীর্ঘদিনের পুরোনো। অতীতেও কয়েকবার পাহাড়ি ঢলের পানি ব্রিজের ওপর দিয়ে প্রবাহিত হলেও কখনো এটি ভেঙে যায়নি। তবে, এবার পাহাড়ি ঢলের তীব্র স্রোতের চাপ সহ্য করতে না পেরে ব্রিজটি ধসে পড়ে।
সন্ন্যাসীভিটা এলাকার বাসিন্দা হেলাল মিয়া বলেন, ‘আমার চোখের সামনেই ব্রিজটি নদীতে তলিয়ে যায়। পানির স্রোত এতটাই বেশি ছিল যে কিছুই করার সুযোগ ছিল না। পরে আমরা কয়েকজন মিলে পানিতে ভেসে যাওয়া চারজনকে উদ্ধার করি।’
একই এলাকার কুব্বাত আলী বলেন, ‘রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। সকাল থেকেই নদীর পানি বাড়ছিল। দুপুর ১২টার পর ব্রিজটি ভেঙে নদীতে তলিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা তালেব আলী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় অন্তত ৪০০ পরিবারের মানুষের নদীর ওপারে যাতায়াত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এপারের আরও প্রায় ৬০০ পরিবারের মানুষও চরম ভোগান্তিতে পড়েছে। দ্রুত সেখানে নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার এবং ভোগাই নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ঝিনাইগাতীর মহারশি ও শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় শেরপুর পয়েন্টে ২৯ মিলিমিটার এবং নালিতাবাড়ী পয়েন্টে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে, দুপুরের পর থেকে পানি দ্রুত নামতে শুরু করায় আপতত বন্যার আশঙ্কা করা হচ্ছে না।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, ‘ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তদন্ত কমিটির সুপারিশ তোয়াক্কা না করেই মাইলস্টোন নির্মাণ করছে নতুন ভবন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার দফা আশ্বাসে ৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরানীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামলাজট নিরসনে মধ্যস্থতা আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলাপি রেইন লিলি। রাজশাহী নগরীর দেবী শিংপাড়া সড়কের পাশের ছোট্ট ফুলবাগান থেকে তোলা।
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












