ট্রিলিয়ন ডলারের মাইলফলকে সৌদি অর্থনীতি
সৌদি আরবের অর্থনীতি প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। ২০২৫ সালের লক্ষ্যমাত্রার আগেই দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৪.১৫৫ ট্রিলিয়ন সৌদি রিয়াল বা এক ট্রিলিয়ন ডলার ছাঁড়িয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কিংডমের ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস (এফএসসি)।
এফএসসির বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ২০২২ সালে সৌদি আরবের অর্থনীতিতে ৮.৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা জি২০ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
মূলত উৎপাদন সক্ষমতা বাড়ার কারণেই দেশটির অর্থনীতিতে এই প্রবৃদ্ধি দেখা গেছে। যা মোট প্রবৃদ্ধির ৮১.২ শতাংশ। এছাড়া ২৭.৩ শতাংশ সক্ষমতা বেড়েছে বিনিয়োগ হারের জন্য। পাশাপাশি ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সৌদি রিয়ালে আমানতের হার ৬৬.৫ শতাংশ থেকে বেড়ে ৬৭.৭ শতাংশে হয়েছে।
দেশটির জিডিপিতে বেসরকারি খাতের অবদান ১.৬৩৪ ট্রিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। যা মোট জিডিপির ৪১ শতাংশ এবং এক্ষেত্রে প্রবৃদ্ধির হার হচ্ছে ৫.৩ শতাংশ।
এদিকে অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৮.৫ বিলিয়ন সৌদি রিয়াল। এ খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ৩২.৬ শতাংশ।
এছাড়া সৌদি আরবের বেসরকারি খাতের কর্মশক্তি বেড়েছে। ২০২১ সালে এ খাতে ৮.শূন্য ৮৪ মিলিয়ন কর্মী কর্মরত ছিল। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২২ মিলিয়ন। এ খাতের প্রবৃদ্ধির হার ১৬.৬ শতাংশ।
দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং বৈশ্বিক বাজারে রফতানি বাড়ানোর কারণে সৌদি আরবের সাফল্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। সৌদি অর্থনীতির রফতানি সক্ষমতা জিডিপির ৩৯.৩ শতাংশে উন্নীত হওয়ায় দেশটির পণ্য ও সেবা খাতের রফতানি উল্লেখযোগ্যভাবে ৫৪.৪ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।