টাকার সঙ্কট গভীর হচ্ছে ব্যাংক খাতে
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ আশির, ১৩৯১ শামসী সন , ৩০ মার্চ, ২০২৪ খ্রি:, ১৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নীতি সুদহার বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। এতে বেড়ে যায় ব্যাংক ঋণের সুদহার। উদ্দেশ্য ছিল ব্যাংকিং খাতে তারল্যের চাপ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু এসব পদক্ষেপে নগদ টাকার সঙ্কট কোনোভাবেই কাটানো যাচ্ছে না। বরং দিন দিন তা গভীর হচ্ছে। আর এ সঙ্কট মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়তই টাকার জোগান দিয়ে আসছে। গতকাল এক দিনে রেকর্ড প্রায় ২৯ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এত পরিমাণ টাকা আর কখনো ধার দেয়া হয়নি। একই সাথে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে (কলমানি মার্কেট থেকে) ধার নিয়েছে তিন হাজার কোটি টাকা। সবমিলে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংক থেকে সঙ্কটে পড়া ব্যাংকগুলো এক দিনে ধার নিয়েছে ৩২ হাজার কোটি টাকা। এ দিকে টাকার সঙ্কটের পাশাপাশি কমে যাচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, গত এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১১২ কোটি ডলার। গত ২৯ ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ছিল দুই হাজার ৫৭ কোটি ডলার। (২৭ মার্চ) তা কমে নেমেছে এক হাজার ৯৪৫ কোটি ডলারে।
ব্যাংকাররা জানিয়েছেন, মূলত কয়েকটি কারণে ব্যাংকগুলোতে টাকার সঙ্কট প্রকট হচ্ছে। প্রথমত, রেড জোন ও ইয়োলো জোনে থাকা ব্যাংকগুলোর তালিকা প্রকাশ হওয়ার পর কিছু কিছু ব্যাংক থেকে টাকা প্রত্যাহারের হার বেড়ে গেছে। এমনিতেই এক ধরনের ব্যবসায়ীরা এসব ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দিচ্ছেন না। এতে ব্যাংকগুলোর কমে গেছে নগদ আদায়। এ পরিস্থিতি সামাল দেয়ার জন্য ব্যাংকগুলো উচ্চ সুদে আমানত নিয়ে তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে ছিল। কিন্তু এর ওপর হঠাৎ করে রেড ও ইয়োলো জোনে থাকা ব্যাংকগুলোর তালিকা প্রকাশ হওয়ায় তাদের বিদ্যমান আমানত থেকেও উত্তোলনের হার বেড়ে গেছে। একটি সরকারি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, তালিকা প্রকাশ হওয়ার পর তার ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকার আমানত প্রত্যাহার হয়ে গেছে। সরকারি ব্যাংক বলে সরকারি প্রতিষ্ঠানের অন্যান্য ডিপোজিট আপাঠ করে তারা রক্ষা পাচ্ছেন। কিন্তু কিছু বেসরকারি ব্যাংক আছে তাদের তো কিছুই করার নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)