ঝুঁকির মুখে ভারতের অর্থনীতি
ভারতের তরুণ জনগোষ্ঠীর বেশির ভাগই এখনও কাজ করার মতো পরিণত বয়সে পৌঁছায়নি। অন্যদিকে এক বিপুল জনগোষ্ঠী পৌঁছে গেছে বার্ধক্যে। এর সঙ্গে যুক্ত হয়েছে জন্মহার কমে যাওয়ার মতো সমস্যা। এই সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছে, সামনের দিনগুলোতে বিরাট ঝুঁকির মুখে পড়বে ভারতের অর্থনীতি। কমে যাবে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন উল্লেখ করে হিন্দু বলেছে, ২০৩১ সালের মধ্যে ভারতের বয়স্ক জনগোষ্ঠী অন্তত ৪১ শতাংশ বাড়বে। আর ২০৪৬ সালের মধ্যে দেশটির বয়স্ক মানুষের সংখ্যা হবে শিশুদের তুলনায় অনেক বেশি।
২০২১ সালের জরিপ বলছে, ভারতে প্রতি ১০০ শিশুর বিপরীতে ৩৯ জন বয়স্ক ব্যক্তি রয়েছে। প্রতি ১০০ জন কর্মক্ষম ব্যক্তির বিপরীতে বয়স্ক ব্যক্তি রয়েছে ১৬ জন। জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে বলেছে, ২০৫০ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যার ২০ শতাংশই হবে প্রবীণ। শতাব্দীর শেষে প্রবীণ মানুষের হার হবে ৩৬ শতাংশ। এর অর্থ হচ্ছে, ভারতের এক-তৃতীয়াংশের বেশি মানুষের বয়স হবে ৬০ বছরের বেশি।
এদিকে ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভিস গত বছর যে প্রতিবেদনে প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, বেশির ভাগ প্রদেশেই নারীদের জন্মদান ক্ষমতা হ্রাস পেয়েছে। শহরাঞ্চলেও নারীদের জন্মদান হার কমে ১.৬ শতাংশে নেমে এসেছে।
বিশেষজ্ঞরা বলছে, কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ার সমস্যা উন্নত দেশগুলো যেভাবে কাটিয়ে উঠতে পেরেছে, ভারতের পক্ষে তা কঠিন হবে। কারণ অধিকাংশ উন্নত দেশই তাদের জনগোষ্ঠী প্রবীণ হতে শুরু করার আগেই মাথাপিছু আয় বাড়িয়ে নিয়েছে। ফলে তারা অর্থনৈতিক চাপ সামলে নিতে পেরেছে। কিন্তু ভারত এখনও সেই অবস্থায় যায়নি। ভারত এখনও উন্নয়নশীল দেশের তালিকাতেই রয়েছে।
অর্থনীতিবিদরা বলেছে, আগামী দশকে ভারতের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার স্বপ্নটি অধরা থেকে যাবে। কারণ তরুণেরা ততদিনে বৃদ্ধ হয়ে কর্মক্ষমতা হারাবে। যেহেতু পর্যাপ্ত কর্মক্ষম তরুণ থাকবে না, সেহেতু ভোগান্তিতে পড়বে পুরো জাতি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।