জাহাজভাঙা শিল্পে কালো মেঘ
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
নানান প্রতিকূলতার মধ্যেও বিশ্বের জাহাজভাঙা শিল্পে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থান ভালো। কিন্তু এ খাতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত সরকার শিগগিরই সে দেশের জাহাজভাঙা শিল্প চাঙা করতে ৪৫৪ মিলিয়ন ডলারের (প্রায় ৫ হাজার ৫৩০ কোটি টাকা) প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। মূলত বাংলাদেশের বাজার দখলে নিতেই এ পরিকল্পনা বলে খবরে বলা হয়েছে। ভারতের এ উদ্যোগ বাংলাদেশে কী প্রভাব পড়বে তা নিয়ে চিন্তিত এ খাতের ব্যবসায়ীরা।
বিএসবিআরএ সূত্র জানান, একসময় সীতাকু-ের উপকূলীয় অঞ্চলে ১১৬টি শিপ ব্রেকিং ইয়ার্ড সক্রিয় ছিল। যদিও সংগঠনটির প্রাথমিক অনুমোদিত ইয়ার্ড ছিল ১০৫টি। কিন্তু গত পাঁচ বছরে নানান সংকটে বেশির ভাগ ইয়ার্ডই বন্ধ হয়ে গেছে। বর্তমানে ১৭টি গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডসহ ২০-২৫টি ইয়ার্ড কোনোভাবে টিকে আছে। এর মধ্যে কয়েকটি গ্রিন ইয়ার্ডও সাম্প্রতিক সময়ে নিষ্ক্রিয় আছে।
খবর অনুযায়ী, জাহাজভাঙা শিল্প চাঙা করতে ভারত ৪৫৪ মিলিয়ন ডলার প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। খবর অনুযায়ী, এ প্রণোদনা প্যাকেজের আওতায় ভারতের ব্যবসায়ীরা ‘ক্রেডিট নোট’-এর সুবিধা পাবেন। এটি ব্যবহার করে ভাঙার জন্য পুরাতন জাহাজ আনলে স্ক্র্যাপ মূল্যের ৪০ শতাংশ পর্যন্ত ফেরত দেওয়া হবে। এ ছাড়া বৈশ্বিক বাজারে আধিপত্য তৈরিতে ভারত তার পূর্ব উপকূলে আরও একটি নতুন জাহাজভাঙার কেন্দ্র স্থাপনের কথা ভাবছে।
বিএসবিআরএর সহসভাপতি, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এ প্রসঙ্গে বলেন, দীর্ঘসময় সেক্টর লিডার হিসেবে থাকলেও লকডাউনের সময় থেকে নানান কারণে এ শিল্পে দুরবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের নানা রকম হয়রানি তো আছেই। এ অবস্থায় ভারত যদি সে দেশের ব্যবসায়ীদের প্রণোদনা দেয় তাহলে বাংলাদেশের বাজার সেখানে চলে যাবে, ভারতীয়রা খুব সহজে আন্তর্জাতিক বাজার থেকে পুরাতন জাহাজ কিনতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাখাইনে ‘নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে’ তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে: মিয়ানমার সরকার
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোহিত সাগর রক্ষায় সৌদি জোটের যাত্রা শুরু, কতটা কার্যকর হবে?
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তেজগাঁওয়ে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭৯
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে সংবাদ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতা থাকলে জনগণের জন্য ভালো কাজ করা সম্ভব: প্রধানমন্ত্রী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভুয়া নিয়োগ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার ২০ অঞ্চলে ইউক্রেনের হামলা
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানি যুদ্ধবিমান বিধ্বস্তের পর কাতারের হাতে আটক ৩ পাইলট
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)