জরায়ুমুখ ক্যানসার: টিকা পাবে ১ কোটি ১১ লাখ কিশোরী
দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘জরায়ুমুখ ক্যানসার’ প্রতিরোধে টিকাদান কর্মসূচি। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এই কার্যক্রম শুরু হবে। এতে ১০ থেকে ১৪ বছর বয়সী (৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী) ১ কোটি ১১ লাখ ১৮ হাজার ৩৫ কিশোরীকে এক ডোজ এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের কিশোরীরাও টিকা পাবে। এ-সংক্রান্ত মাইক্রোপ্ল্যান ইতিমধ্যে প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ এবং নাইট্যাগের (ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্ট) পরামর্শে বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সীদের টিকার আওতায় আনার পরিকল্পনা হয়। তবে এই ক্যাম্পেইন শেষে শুধু ১০ বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রথম ধাপে ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় ক্যাম্পেইন পরিচালিত হবে। দ্বিতীয় ধাপে (এপ্রিল ২০২৪) চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা টিকার আওতায় আসবে। শেষ ধাপ শুরু হবে আগস্ট ২০২৪-এ। ওই সময় রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় টিকা দেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।