ছয় বিভাগের অফিস, তবু সেবা মিলছে না!
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যকেন্দ্রের কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে ঠিকমতো কাজ করছে না। ফলে জন্মনিবন্ধন, অনলাইন আবেদনসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। কেউ কেউ ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সারছেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা শংকর চন্দ্র অতিরিক্ত দায়িত্ব হিসেবে হানারচর ইউনিয়নে কাজ করছে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত দায়িত্বের কারণে তিনি সপ্তাহে মাত্র এক দিন পরিষদে উপস্থিত থাকেন। এতে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘সরকারি সেবা নিতে ইউনিয়ন পরিষদে এসে কর্মকর্তাদের না পেলে সাধারণ মানুষ কোথায় যাবে? অনেক সময় একই কাজের জন্য বারবার পরিষদে আসতে হয়। শেষ পর্যন্ত উপজেলা সদরে যেতে হয়।’
আরেক বাসিন্দা বলেন, ‘ইউনিয়ন পরিষদে ছয়টি বিভাগের অফিস আছে—এটা আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা। কিন্তু কর্মকর্তা না থাকলে অফিস থাকলেও সেবা পাওয়া যায় না। দ্রুত এ সমস্যার সমাধান করা দরকার।’
হানারচর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান মামুন। একাধিক দায়িত্ব পালনের কারণে তাঁর পক্ষেও নিয়মিত ইউনিয়ন পরিষদে গিয়ে সার্বিক কার্যক্রম তদারকি করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভাগীয় কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হওয়ায় পরিষদের দৈনন্দিন কার্যক্রমে একধরনের স্থবিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে।
সরকারের ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যকেন্দ্র। কিন্তু হানারচর ইউনিয়নে সেই কেন্দ্রের কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম সচল না থাকায় কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় এক তরুণ বলেন, ‘অনলাইনে বিভিন্ন আবেদন বা সরকারি কাজ করতে ডিজিটাল সেন্টারে গেলে অনেক সময় বলা হয় কম্পিউটার নষ্ট। তখন মোবাইল দিয়ে কাজ করতে হয় অথবা বাইরে গিয়ে টাকা দিয়ে কাজ করাতে হয়। ইউনিয়ন পরিষদে ব্যবস্থা থাকার পরও যদি বাইরে যেতে হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে কীভাবে?’
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ ও অরক্ষিত অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি নথি, সরঞ্জাম ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত একটি ভবনের এমন অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন।
তাদের দাবি, শুধু ভবন সংস্কার করলেই হবে না; একই সঙ্গে পরিষদের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। নিয়মিত প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সচল করতে হবে ডিজিটাল তথ্যকেন্দ্রের সব যন্ত্রপাতি।
অতিরিক্ত দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা শংকর বলে, ‘আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে হানারচর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছি। দায়িত্ব অনুযায়ী নিয়মিত কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। জনসেবার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান মামুন বলেন, ‘আমি একাধিক সরকারি দায়িত্ব পালন করছি। তারপরও ইউনিয়ন পরিষদের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। ডিজিটাল সেন্টারের যন্ত্রপাতি বা অন্য কোনো সমস্যা থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হানারচর ইউনিয়নের বাসিন্দাদের প্রশ্ন—একই ভবনে ছয়টি সরকারি বিভাগের কার্যালয় থাকার পরও যদি মানুষকে কাঙ্ক্ষিত সেবা পেতে উপজেলা সদরে ছুটতে হয়, তাহলে ইউনিয়ন পর্যায়ে এসব কার্যালয় থাকার উদ্দেশ্য কী?
স্থানীয়দের দাবি, দ্রুত ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কার ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল তথ্যকেন্দ্রের সব সরঞ্জাম সচল করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত দায়িত্বের পরিবর্তে স্থায়ী প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ এবং ভূমি, কৃষি, পরিবার পরিকল্পনা, সমাজসেবাসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত দিনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তাদের মতে, ইউনিয়ন পরিষদ হচ্ছে নাগরিকদের সবচেয়ে কাছের সরকারি প্রতিষ্ঠান। তাই এখানেই যদি মানুষ সেবা না পায়, তাহলে সরকারের তৃণমূল পর্যায়ের সেবা কার্যক্রমের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।