পবিত্র সুন্নত মুবারক ইত্তেবা ও প্রচার-প্রসারের ফযীলত বিষয়ে
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সুন্নত মুবারক তা’লীম
(৪র্থ পর্ব)
এখন আরেকটি হাদীছ শরীফ উনার মাঝে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت أَنَسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ.
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা মুবারক করেন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে বা যারা আমার পবিত্র সুন্নত মুবারক উনাকে মুহব্বত মুবারক করলো সে আমাকেই মুহব্বত মুবারক করলো। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! আর যে বা যারা আমাকে মুবারক করলো তারা জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
অর্থাৎ হাদীছ শরীফটি যদি ফিকির করা হয় তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? বা কি বুঝবো এখান থেকে? বা কি বুঝা উচিত? কি দায়িত্ব-কর্তব্য? অর্থাৎ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সবচাইতে বেশি মুহব্বত করে উনাকে ইত্তেবা করতে হবে। অনুসরণ-অনুকরণ করতে হবে। অনুসরণ-অনুকরণ করলে, মুহব্বত করলে তখন উনার সাথে জান্নাতে থাকা যাবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এখন যিনি যত বেশি মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনাদের ইত্তেবা মুবারক করবেন তিনি ততো বেশি ফযীলত মুবারক লাভ করবেন এটাই স্বাভাবিক। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! বিশেষ করে আমরা যেটা দেখতে পাই সুলতানুল হিন্দ, হযরত খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার জীবনী মুবারকে যেটা দেখা গেছে। উনার সম্মানিত বিছাল শরীফ গ্রহণ করার পর উনার সম্মানিত কপাল মুবারকে সোনালী অক্ষরে লিখিত হয়ে গেলোهٰذَا حَبِيبُ اللهِ مَاتَ فِى حُبِّ اللهِ সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হযরত খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত কপাল মুবারকে লিখিত হয়ে গেলো- ইনি হচ্ছেন যিনি খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত হাবীব। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! এবং যিনি খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনার সম্মানিত মুহব্বত মুবারক উনার মধ্যেই হযরত খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বিছাল শরীফ গ্রহণ করেছেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এই যে বিষয়টা ফযীলতটা তিনি অর্জন করলেন কিভাবে? যেটা তিনি পূর্বে বলেছেন উনার বয়স মুবারক যখন নব্বই হয়ে গেলো; তখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশেষ দিদার মুবারক লাভ করলেন। যারা প্রথম শ্রেণীর আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সবসময়ই দায়েমীভাবেই যিনি খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনার ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিশেষ দীদার মুবারকে মশগুল থাকেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বিশেষ দীদার মুবারক লাভ হলো। সেখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনেক কিছুই বললেন। আর তার মধ্যে একটা বিষয় বললেন, যতগুলি সুন্নত মুবারক পালন করা সম্ভব তিনি সবগুলোই করে যাচ্ছেন তবে একটা বিশেষ সুন্নত মুবারক বাকী রয়ে গেছে। আলোচনা মুবারক শেষ হলো। তিনি ফিকির করলেন, বয়স মুবারক নব্বই হয়ে গেছে তখনো উনার শাদী মুবারক করা হয়নি। এই সুন্নত মুবারক পালন করা হয়নি।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আদেশ মুবারক অনুযায়ী তিনি উনার মহাসম্মানিত সেই শাদী মুবারকের সুন্নত মুবারক পালন করলেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম, পূঙ্খানু-পুঙ্খভাবে সুন্নতের ইত্তেবা করার কারণেই يُحْبِبْكُمُ اللَّهُ এই সম্মানিত আয়াত শরীফ মুতাবেক তিনি সম্মানিত ফযীলত মুবারক লাভ করেছেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি বলেছেন, যারা এই সুন্নত মুবারক ইত্তেবা করবে তাদেরকে তিনি স্বয়ং মুহব্বত মুবারক করবেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! সেই আয়াত শরীফ উনার হাক্বীক্বতটা হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাঝে তখন যাহির হয়ে গেলো। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৫)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৪)
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানের নাম ‘মুহম্মদ’ কিংবা ‘আহমদ’ রাখা সুন্নত মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (৩)
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (২)
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (১)
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পূর্ববর্তী সকল হযরত ইমাম-মুজতাহিদ ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোচ্চ তা’যীম-তাকরীম ও মুহব্বতের সহিত পালন করেছেন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনাদের পবিত্র সুন্নত মুবারক (২)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসা, মুত্বহ্হার, মুত্বহ্হির, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বেমেছাল অবদান মুবারক “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনাদের পবিত্র সুন্নত মুবারক (১)
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












