চার দিনে ৬০ হাজার কোটি টাকা ধার
বছরের শুরুতেই ব্যাংকগুলোয় নগদ টাকার সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও এক ব্যাংক অন্য ব্যাংক থেকে প্রায় প্রতিদিনই ধার করছে।
সংকট বেশি হওয়ায় ধারের মাত্রাও বাড়ছে। চলতি বছরের প্রথম চার দিনে ব্যাংকগুলো মোট ধার করেছে ৬০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে একদিন মেয়াদি ধারও আছে। যেগুলো ধার করার পরদিনই আবার পরিশোধ করা হয়েছে। কিন্তু ওই ধার পরিশোধ করতে আবার অন্য উপকরণ থেকে ধার করছে।
সূত্র জানায়, আমানতের চেয়ে ঋণ প্রবাহ বেশি বাড়ায়, ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য কমে যাওয়ায়, নগদ টাকা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কেনায়, ঋণ আদায় কম এবং খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে।
তারল্য সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোর বা ট্রেজারি বিল পুনরায় কিনে নেওয়ার মাধ্যমে ব্যাংকগুলোকে বিশেষভাবে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে। এতে ব্যাংক খাতে তারল্য প্রবাহ কিছুটা বাড়লেও তা স্থায়ী হচ্ছে না। কিছুদিন পরেই তা আবার কমে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি বছরের মধ্যে বুধবার ব্যাংকগুলো সর্বোচ্চ ২৫ হাজার কোটি টাকা ধার করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে ২১ হাজার কোটি টাকা এবং এক ব্যাংক অন্য ব্যাংক থেকে কলমানি মার্কেটসহ অন্যান্য উপকরণের মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি টাকা ধার করেছে।
এছাড়া বছরের প্রথম দিন সোমবার ধার করেছে সাড়ে ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ হাজার ৫০০ কোটি এবং কলমানি মার্কেট থেকে ৪ হাজার কোটি টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে সাড়ে ১৩ হাজার কোটি এবং কলমানি মার্কেট ও অন্যান্য উপকরণের মাধ্যমে করেছে ৩ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার কলমানি ও অন্যান্য উপকরণের মাধ্যমে ধার করেছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
সূত্র জানায় বছরের শেষ ও শুরুর দিকে ব্যাংকগুলোয় নগদ টাকায় ভরপুর থাকে। কারণ, ওই সময়ে বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করতে হয়। এ কারণে আমানতের ছড়াছড়ি থাকে। যে কারণে ব্যাংকগুলো ধার করে না। ফলে কলমানি মার্কেটের সুদহার ১ থেকে ২ শতাংশের মধ্যে থাকে। কিন্তু এবার ব্যতিক্রম। বছরজুড়েই ব্যাংকগুলোয় নগদ টাকার সংকট গেছে। বছর শেষে এসে তা কমার পরিবর্তে আরও বেড়েছে। কারণ, এই সময়ে ব্যাংকগুলোর বিভিন্ন ঘাটতির দেনা সমন্বয় করতে হয়েছে। নিজস্ব অর্থে ওইসব ঘাটতি সমন্বয় করা সম্ভব হয়নি বলে ধারের মাত্রা বেড়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।